ঢাকা-সিলেট ছয় লেন প্রকল্পে বড় ধা*ক্কা, শেষ হতে লাগতে পারে আরও তিন বছর
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৩৯ AM

ঢাকা-সিলেট ছয় লেন প্রকল্পে বড় ধা*ক্কা, শেষ হতে লাগতে পারে আরও তিন বছর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৭/২০২৬ ১১:২৮:৩৮ PM

ঢাকা-সিলেট ছয় লেন প্রকল্পে বড় ধা*ক্কা, শেষ হতে লাগতে পারে আরও তিন বছর

ছবি:সংগৃহীত


দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ কাজে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জমি অধিগ্রহণ সম্পন্ন না হওয়া, গ্যাস ও বিদ্যুৎসহ বিভিন্ন ইউটিলিটি লাইন স্থানান্তরে জটিলতা এবং নকশাগত ত্রুটির কারণে প্রকল্পের কাজ উল্লেখযোগ্যভাবে পিছিয়ে পড়েছে। ফলে ২০২৬ সালে কাজ শেষ হওয়ার লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হচ্ছে না; প্রকল্পের মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব প্রস্তুত করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২১ সালে শুরু হওয়া ২০৯ কিলোমিটার দীর্ঘ এ প্রকল্পের জন্য ১ হাজার ৩৩ একর জমি প্রয়োজন হলেও এখন পর্যন্ত প্রকল্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে মাত্র ২৭৭ একর। বিশেষ করে সিলেট ও হবিগঞ্জ অংশে ভূমি অধিগ্রহণে জটিলতার কারণে নির্মাণকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

জমি বুঝে না পাওয়ায় গ্যাস, বিদ্যুৎ ও অন্যান্য ইউটিলিটি লাইন স্থানান্তরের কাজও শুরু করা যাচ্ছে না। যদিও জমি অধিগ্রহণ কার্যক্রম ২০১৮ সালে শুরু হয়েছিল, বিভিন্ন জটিলতায় এর মেয়াদ কয়েক দফা বাড়িয়ে ২০২৭ সাল পর্যন্ত করা হয়েছে।

এদিকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর সমীক্ষা প্রতিবেদনে প্রকল্পের ধীরগতির পেছনে নকশাগত ত্রুটি এবং মাটির গুণাগুণ যথাযথভাবে যাচাই না করার বিষয়টি উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের সম্ভাব্যতা যাচাইয়ের সময় ইউটিলিটি লাইনের অবস্থান ও মাটির বহনক্ষমতা সঠিকভাবে মূল্যায়ন না করায় পরে বারবার নকশা পরিবর্তনের প্রয়োজন হয়েছে।

এছাড়া পুরনো নকশায় নিরাপদ পারাপারের জন্য সেফ ক্রসিং, আন্ডারপাস ও ওভারপাস যুক্ত করার বিষয়েও আলোচনা চলছে। এতে প্রকল্পের ব্যয় আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।

বর্তমানে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও সরকারের যৌথ অর্থায়নে প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৯১৮ কোটি টাকা

প্রকল্প পরিচালক এ কে এম ফজলুল করিম বলেন, জমি অধিগ্রহণ এবং ইউটিলিটি লাইন স্থানান্তরের জটিলতার কারণেই প্রকল্পের কাজ নির্ধারিত গতিতে এগোতে পারেনি। বাস্তবতা বিবেচনায় প্রকল্পের মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেওয়া হচ্ছে।

যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক মো. হাদিউজ্জামান বলেন, জমি অধিগ্রহণ সম্পন্ন হওয়ার আগেই নির্মাণকাজ শুরু করা এবং নকশাগত ত্রুটি প্রকল্পের ব্যয় ও সময়—দুটিই বাড়িয়ে দিচ্ছে। ভবিষ্যতে এ ধরনের সমস্যা এড়াতে প্রকল্প শুরুর আগেই জমি অধিগ্রহণ, ইউটিলিটি স্থানান্তর এবং কারিগরি নকশার সব বিষয় চূড়ান্ত করা প্রয়োজন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ঢাকা-সিলেট ছয় লেন প্রকল্পে বড় ধা*ক্কা, শেষ হতে লাগতে পারে আরও তিন বছর
নগরবাসীর দুর্ভো*গ কমাতে উন্নয়নকাজ চলছে দিনরাত: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে আলী হেসেন হ*ত্যা: অ*ভিযুক্তের খোঁজে পুলিশের অ*ভিযান
প্রেমের সম্পর্ক নিয়ে ক্ষো*ভ, মেয়েকে হ*ত্যার দা*য় স্বীকার করলেন বাবা
সাংবাদিক তুরাব হ*ত্যার দ্রুত বি*চার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি
গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বৈঠক
সিলেট বিভাগের তিন জেলায় বি'জিবি মোতায়েন
শাল্লায় কিশোরীকে ধ'র্ষণ ও ভিডিও ধারণ, যুবক গ্রে'প্তার
সিলেটসহ ৬ বিভাগে অতিভারি বৃষ্টির শ'ঙ্কা
বিয়ানীবাজারে কথা-কা*টাকাটির জেরে প্র*তিপক্ষের হা*মলায় যুবক নিহ*ত