হবিগঞ্জে ১০৫ বোতল ম'দ জ'ব্দ, আ'টক ১
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:০৫ AM

হবিগঞ্জে ১০৫ বোতল ম'দ জ'ব্দ, আ'টক ১

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৭/২০২৬ ০১:৩৬:২৬ PM

হবিগঞ্জে ১০৫ বোতল ম'দ জ'ব্দ, আ'টক ১


হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০৫ বোতল অবৈধ মাদকদ্রব্য (মদ) ও একটি মিনি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) ভোর ৪টার দিকে বাহুবল উপজেলার উত্তর ভবানীপুর এলাকায় মো. সাবু মিয়ার বাড়ির সামনের পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তি হলেন সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার লাতু এলাকার আব্দুল নূরের ছেলে মো. কাউসার (২১)।

পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ সাকিব হোসেন ও এসআই মো. তারিকুল ইসলামের নেতৃত্বে একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে আটক ব্যক্তির হেফাজত থেকে ১০৫ বোতল অবৈধ মদ এবং একটি মিনি পিকআপ গাড়ি জব্দ করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত মদ ও গাড়ির আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা।

হবিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক পাচার ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা/আরআর