সংগৃহীত
কিশোরগঞ্জে আলোচিত স্কুল শিক্ষিকা আতিয়া জাহান মৌসুমী হত্যা মামলার প্রধান আসামি ইউসুফ হায়দার রিফাত নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং দুই লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও একবছরের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।আজ মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক সুপ্রিয়া রহমান এ রায় প্রদান করেন।দণ্ডপ্রাপ্ত ইউসুফ হায়দার রিফাত (৩৬) শহরের খরমপট্রি এলাকার বাসিন্দা নাসির উদ্দিন হারুনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৬ নভেম্বর দিবাগত রাত সাড়ে ৮টা হতে পরেরদিন অর্থাৎ ৭ নভেম্বর, ২০১৫ তারিখ দুপুর ২টা ৩০ মিনিটের মধ্যে যে কোনো সময় কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় মামলার বাদী ও নিহত মৌসুমীর মায়ের বাসভবনে প্রেম ঘটিত কারণে মৌসুমীকে হত্যা করে বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখেন।
এ ঘটনায় নিহতের মা কবিতা আক্তার সন্দেহভাজন তিন আসামির নাম উল্লেখ করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি পরিকল্পিত হত্যা মামলা দায়ের করেন । পরে তদন্ত শেষে রিফাতসহ ৫ জনকে আসামি করে মৌসুমী হত্যা মামলার অভিযোগপত্র দায়ের করে পুলিশ।স্বাক্ষীদের জেরা শেষে অভিযোগপত্রভুক্ত ৫ জনের মধ্যে ৪ জনকে বেকসুর খালাস দেন এবং মামলার প্রধান আসামি রিফাতের বিরুদ্ধে উক্ত রায় প্রদান করেন আদালত। রায়ের সময় সকল আসামি আদালতে উপস্থিত ছিলেন।
জৈন্তাবার্তা/সুলতানা




