বাহুবলে ট্রাকসহ কোটি টাকার ভারতীয় জিরা জ ব্দ
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ AM

৫ চোরাকারবারি আটক

বাহুবলে ট্রাকসহ কোটি টাকার ভারতীয় জিরা জ ব্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৭/২০২৬ ০৫:৪৫:২৯ PM

বাহুবলে ট্রাকসহ কোটি টাকার ভারতীয় জিরা জ ব্দ

সংগৃহিত


হবিগঞ্জের বাহুবলে কোটি টাকা মূল্যের ভারতীয় জিরাসহ একটি ট্রাক জব্দ করেছে বাহুবল মডেল থানা পুলিশ। এ সময় ট্রাক ভর্তি ৩৩৩ বস্তা জিরা উদ্ধার করা হয় এবং চোরাচালানের সঙ্গে জড়িত অভিযোগে ৫ জনকে আটক করা হয়।

‎বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ১৩ জুলাই মধ্যরাত পোনে ১২টার দিকে থানার এসআই ইব্রাহিম আখন্দ সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন চেকপোস্ট-৪ ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একটি ট্রাক তল্লাশি করে ৩৩৩ বস্তা ভারতীয় জিরা উদ্ধার এবং ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়।


‎পুলিশ জানায়, জব্দকৃত জিরার মোট ওজন ৯ হাজার ৯৯০ কেজি। জিরাগুলোর আনুমানিক বাজার মূল্য ৭৪ লাখ ৯২ হাজার ৫০০ টাকা। জব্দকৃত ট্রাকসহ উদ্ধারকৃত পণ্যের সর্ব মোট মূল্য প্রায় ৯৭ লাখ ৩৩ হাজার ৭০০ টাকা। অভিযানে জিরাসহ ট্রাকটি জব্দ করা হয়।

‎পরে আটক ৫ জনের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক