আজমিরীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ AM

আজমিরীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৭/২০২৬ ০৪:৪০:০০ PM

আজমিরীগঞ্জে  যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

সংগৃহীত


হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায়  জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে  বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. রেজাউল করিমের  সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রথমে সভায় জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।সভায় বক্তারা  শহীদদের ত্যাগের কথা স্মরণ করে বলেন, তাদের আত্মদানের মধ্য দিয়েই দেশ ও জাতি নতুন পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পেয়েছে। জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণ করে

গণতন্ত্র, ন্যায়বিচার প্রতিষ্টা করা এবং  তাহাদের আদর্শ বুকে ধারণ করে বৈষম্যমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এবং তাদের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান ও জানান ।উক্ত সভায় বক্তব্য রাখেন, আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকবর হোসেন,উপজেলা বিএনপির আহব্বায়ক মোহন মিয়ার তালুকদার, যুগ্ম-আহব্বায় সামছুল আলম, সাজ্জাদুর রহমান সওদাগর, পৌর বিএনপির সাধারন সম্পাদক কুতুব উদ্দিন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহব্বায়ক খালেদুর রশিদ ঝলক, উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক ইসমাইল হোসেন সরশ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহব্বায়ক মাসুদ পারভেজ, বিএনপি নেতা মিজানুর রহমান, যুবদল নেতা জাহিদ হাসান কবির, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ শান্তনু আচার্য, মৎস্য কর্মকর্তা সোহানুর রহমান ও শরিফনগর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলোয়ারা বেগম প্রমুখ।

আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধি সহও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক