যমুনার পানি বি প ৎ সীমার কাছাকাছি, সিরাজগঞ্জে নতুন নতুন এলাকা প্লা বি ত
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৪৮ AM

যমুনার পানি বি প ৎ সীমার কাছাকাছি, সিরাজগঞ্জে নতুন নতুন এলাকা প্লা বি ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৭/২০২৬ ০৬:১৬:৩৮ PM

যমুনার পানি বি প ৎ সীমার কাছাকাছি, সিরাজগঞ্জে নতুন নতুন এলাকা প্লা বি ত

সংগৃহীত


উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নদীর পানি বাড়ার ফলে চরাঞ্চলের নিম্নাঞ্চলগুলো দ্রুত প্লাবিত হচ্ছে। সেই সঙ্গে নদী তীরবর্তী একাধিক এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন।সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকা গ্রামে যমুনা নদীর ডান তীর রক্ষা বাঁধের প্রায় ৪০ মিটার এলাকা আকস্মিকভাবে দেবে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ওই এলাকার মানুষ।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার মাত্র ৫৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ণ বোর্ড ইতোমধ্যে ওই স্থানে জিওব্যাগ ও জিওটিউব ফের ভাঙ্গন নিয়ন্ত্রণে এনেছে।নদীর পানি দ্রুত বাড়তে থাকায় তীরবর্তী অন্যান্য চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। জেলা প্রশাসন ইতোমধ্যে নদীকূলের ৮৩টি ইউনিয়নের মধ্যে ৩১টিকে ঝুঁকিপূর্ণ প্লাবন ও ভাঙনপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন বলেন, ‘গত ২৪ ঘণ্টায় পানি বাড়লেও দুটি পয়েন্টেই নদী এখনও বিপৎসীমার নিচে রয়েছে। সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় পানি বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার এবং কাজীপুর মেঘাই ঘাট পয়েন্টে ৯২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।’তিনি আরও জানান, চরাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হলেও জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধে ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

ভা*ঙা-ডো*বা সড়কে জীবনের ঝুঁ*কি, দু*র্ভোগে চার গ্রামের মানুষ
জরাজী*র্ণ বাস টার্মিনাল সড়ক দ্রুত সংস্কারে সওজের প্রতি সিসিক প্রশাসকের আহ্বান
সিলেটে স্বাস্থ্য খাতে অ*ভিযান অব্যাহত, এবার সুরমা ভ্যালী হাসপাতাল ও ফার্মেসি
উন্নয়ন আরও গতিশীল করতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
বিএনপি ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে: এমপি সৈয়দ মো. ফয়সল
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
সিলেটে ভারী বৃষ্টির আভাস
শিক্ষার্থীকে মা*রধরের ঘ*টনায় শাবিপ্রবিতে দুই শিক্ষার্থী ব*হিষ্কার
এই শিক্ষাপ্রতিষ্ঠানই আমার জীবনের ভিত্তি’-নিজ বিদ্যালয়ে এমপি এমরান
সিলেটে লা*ইসেন্স ছাড়াই চলছিল ১৪ হাসপাতাল-ক্লিনিক! অ*ভিযানে নামছে প্রশাসন