ছাতক পৌরসভার উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলন
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৪৪ AM

ছাতক পৌরসভার উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলন

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৭/২০২৬ ০৯:১৫:২৭ PM

ছাতক পৌরসভার  উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলন

ছবি:সংগৃহীত


ছাতক পৌরসভার সার্বিক উন্নয়ন, টেকসই নগর ব্যবস্থাপনা, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক সেবার মানোন্নয়নে ইন্টিগ্রেটেড আরবান গভর্ন্যান্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট (আইইউজিআইপি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

বুধবার (২২ জুলাই) ছাতক পৌরসভা মিলনায়তনে আইইউজিআইপি আয়োজিত পর্যালোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ছাতক পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোস্তফা মোর্শেদ, স্থানীয় সরকার বিভাগের আরবান ডেভেলপমেন্ট উইংয়ের যুগ্ম সচিব পরিমল সরকার, এডিবি-এএফডি রিভিউ মিশনের টিম লিডার অমিত দত্ত রায়, এএফডি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মেলা এবং আইইউজিআইপি-এর প্রোগ্রাম ডিরেক্টর তোফায়েল আহমেদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডির প্রকৌশলী মোহাম্মদ আমির হোসেন, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিউল আলম, আইইউজিআইপি-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসি) সদস্য, জনপ্রতিনিধি, বিশিষ্ট নাগরিক ও স্থানীয় সাংবাদিকরা।

সভায় আইইউজিআইপি প্রকল্পের আওতায় ছাতক পৌরসভার চলমান উন্নয়ন কার্যক্রম, বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প, নাগরিক সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং পরিকল্পিত নগরায়ণ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায় ও পৌর প্রকৌশলী আব্দুল মালেক যৌথভাবে একটি মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে আইইউজিআইপি প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নাধীন উন্নয়নকাজ, নাগরিক সেবার সম্প্রসারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

মতবিনিময় পর্বে টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসি) সদস্যদের পক্ষে বক্তব্য দেন ছাতক পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ জসিম উদ্দিন সুমন, মোহাম্মদ শামছুর রহমান (শামছু), মোহাম্মদ বাবুল মিয়া, মোহাম্মদ খায়ের উদ্দিন, আবুল হোসেন, সাংবাদিক প্রতিনিধি ও ছাতক উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির এবং দরিদ্র জনগোষ্ঠীর প্রতিনিধি মোছাম্মৎ আমেনা বেগম।

বক্তারা পৌর এলাকার সড়ক, ড্রেনেজ, জলাবদ্ধতা নিরসন, নিরাপদ পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক সেবার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সভায় বক্তারা বলেন, সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, নাগরিক সমাজ ও স্থানীয় জনগণের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে ছাতক পৌরসভাকে আধুনিক, পরিচ্ছন্ন, টেকসই ও বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ভা*ঙা-ডো*বা সড়কে জীবনের ঝুঁ*কি, দু*র্ভোগে চার গ্রামের মানুষ
জরাজী*র্ণ বাস টার্মিনাল সড়ক দ্রুত সংস্কারে সওজের প্রতি সিসিক প্রশাসকের আহ্বান
সিলেটে স্বাস্থ্য খাতে অ*ভিযান অব্যাহত, এবার সুরমা ভ্যালী হাসপাতাল ও ফার্মেসি
উন্নয়ন আরও গতিশীল করতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
বিএনপি ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে: এমপি সৈয়দ মো. ফয়সল
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
সিলেটে ভারী বৃষ্টির আভাস
শিক্ষার্থীকে মা*রধরের ঘ*টনায় শাবিপ্রবিতে দুই শিক্ষার্থী ব*হিষ্কার
এই শিক্ষাপ্রতিষ্ঠানই আমার জীবনের ভিত্তি’-নিজ বিদ্যালয়ে এমপি এমরান
সিলেটে লা*ইসেন্স ছাড়াই চলছিল ১৪ হাসপাতাল-ক্লিনিক! অ*ভিযানে নামছে প্রশাসন