সরকারি রাস্তা দখলের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৫৫ PM

সরকারি রাস্তা দখলের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৭/২০২৬ ০৭:১৭:৩২ PM

সরকারি রাস্তা দখলের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন

নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাদিপুর গ্রামে সরকারি রাস্তা দখল করে টিনশেড ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাস্তা দখলমুক্ত করে জনসাধারণের চলাচল নিশ্চিত করার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছেন গ্রামবাসীর পক্ষে বদরুল আলম।
গত ১৬ জুলাই দাখিল করা ওই আবেদনে উল্লেখ করা হয়, সাদিপুর মৌজার জে.এল. নং-১১, সরকারি ১ নম্বর খতিয়ানের ১৯৪ নম্বর দাগভুক্ত ‘রাস্তা’ শ্রেণির জমি দীর্ঘদিন ধরে গ্রামবাসী ও সাধারণ মানুষ চলাচলের জন্য ব্যবহার করে আসছেন। কিন্তু একই গ্রামের মৃত মনু মিয়ার ছেলে আব্দুল কাহার সরকারি রাস্তার ওপর টিনশেড ঘর নির্মাণ করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, এর আগেও একই ব্যক্তি ওই সরকারি রাস্তার জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেছিলেন। পরে প্রশাসন অভিযান চালিয়ে তা উচ্ছেদ করে রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়। কিন্তু বর্তমানে তিনি পুনরায় একই স্থানে ঘর নির্মাণ করে রাস্তা দখল করেছেন।
এ অবস্থায় আবেদনকারী সরকারি রাস্তা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, দখলমুক্ত করে জনসাধারণের চলাচল নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

শিক্ষার গৌরব ফিরিয়ে আনছে বিয়ানীবাজার এ সাফল্য সিলেটের গর্ব : এমপি এমরান
সুরমা-কুশিয়ারায় পানি বাড়লেও ব*ন্যার আ*শঙ্কা নেই
ইউএনওর নাম ভা*ঙিয়ে সরকারি গাছ কা*টার অ*ভিযোগ, তদন্তে প্রশাসন
স্বাস্থ্যসেবায় একসঙ্গে কাজ করবে সিসিক-সেলফলেস ইউকে
সিলেটে হামের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১০৮
জৈন্তাপুরে ১৪ বছর পর গ্রে'প্তার যাব'জ্জীবন সা'জাপ্রাপ্ত আ'সামি
সিলেটে সোয়া ৩ কোটি টাকার চো'রাই পণ্য জ'ব্দ
জরাজী*র্ণ বাস টার্মিনাল সড়ক দ্রুত সংস্কারে সওজের প্রতি সিসিক প্রশাসকের আহ্বান
সিলেটে স্বাস্থ্য খাতে অ*ভিযান অব্যাহত, এবার সুরমা ভ্যালী হাসপাতাল ও ফার্মেসি
উন্নয়ন আরও গতিশীল করতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক