রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:৫৮ AM

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৭/২০২৬ ০৫:৫৮:৪১ PM

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

সংগৃহিত


রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ইস্যুতে গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার ( ২৪ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেঙ্গল ডেল্টা কনফারেন্সে অংশ নিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের সময় যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সবগুলো পূরণ করবে বিএনপি সরকার। ইতোমধ্যেই গ্রামীণ মানুষের জীবনমানের উন্নয়নের জন্য সরকার ফ্যামিলি কার্ড, কৃষককার্ডসহ বিভিন্ন কার্ড সুবিধা দিচ্ছে।’

ইরান-যুক্তরাষ্ট্র, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দেশের অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার সেই চ্যালেঞ্জ মোকাবিলায় চেষ্টা করছে। পাশাপাশি, নতুন সরকার হিসেবে বিএনপি অর্থনীতি ও রাজনৈতিক কাঠামোকে ঠিক করার চেষ্টা করছে বলেও জানান মন্ত্রী।’

তিনি বলেন, ‘গণতন্ত্র চর্চা এবং লালনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারা জারি রাখতে চায় সরকার। এছাড়া, আঞ্চলিক সহযোগিতা বজায় রাখার রাখার জন্য বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন স্থানীয় সরকারমন্ত্রী।’

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সবচেয়ে বড় শক্তি’ - আব্দুল কাইয়ুম চৌধুরী
‘সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে’ - আরিফুল হক চৌধুরী
রাজনগরে কী*টনাশক পান করে যুবকের মৃ*ত্যু
‘স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে’ : বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত’ : সিলেটে বাণিজ্যমন্ত্রী
টেকসই সড়ক নির্মাণে আরসিসির বিকল্প নেই: গোয়াইনঘাটে শ্রমমন্ত্রী
তেলের দাম বাড়ানো হবে না: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে ব'জ্রসহ বৃষ্টির শ'ঙ্কা
কোনো নাগরিক যেন হ*য়রানির শি*কার না হন,’- সিসিক প্রশাসক
উল্টো রথযাত্রা শুক্রবার, আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির