‘স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে’ : বাণিজ্যমন্ত্রী
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:০১ AM

‘স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে’ : বাণিজ্যমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৭/২০২৬ ০৮:০১:৪৩ PM

‘স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে’ : বাণিজ্যমন্ত্রী

ছবি:সংগৃহীত


সরকারের অগ্রাধিকারে স্বাস্থ্য খাত সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। তিনি বলেছেন, ‘আগামী দিনে ধাপে ধাপে স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ এবং শিক্ষাখাতেও ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে।’

শুক্রবার (২৪ জুলাই) সিলেট সদর উপজেলার লাক্কাতুরস্থ সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চা শ্রমিকদের জন্য আয়োজিত দিনব্যাপী বিনামূল্যের মেডিক্যাল ক্যাম্প, পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। গত পাঁচ মাসে এ খাতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তিনি জানান, সিলেটে ২৫০ শয্যার একটি হাসপাতাল চালুর অনুমোদন ইতোমধ্যে দেওয়া হয়েছে এবং বিষয়টি বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে। এছাড়া চা বাগান এলাকাগুলোতে পর্যায়ক্রমে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হবে, যাতে স্থানীয় মানুষকে সাধারণ চিকিৎসার জন্য শহরে যেতে না হয়।

আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতি প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, যুক্তরাষ্ট্রের পূর্বঘোষিত শুল্ক আইনের ১৫০ দিনের মেয়াদ শেষ হওয়ায় নতুন নামে একই শুল্ক পুনর্বহাল করা হয়েছে। এটি মূলত আগের শুল্ক ব্যবস্থারই প্রতিস্থাপন, নতুন কোনো অতিরিক্ত শুল্ক নয়। ফলে বাস্তবে শুল্ক পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসেনি।

জ্বালানি তেলের মূল্য সম্পর্কে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা থাকলেও সরকার ভর্তুকি দিয়ে জ্বালানি সরবরাহ করছে। বর্তমানে তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।

সিলেটের জেলা প্রশাসক আব্দুল আল মামুনের সভাপতিত্বে এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান এবং টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান।

দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পে সিলেটের বিভিন্ন চা বাগানের বিপুলসংখ্যক শ্রমিক ও স্থানীয় বাসিন্দা বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। পাশাপাশি তারা চক্ষু চিকিৎসা, মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা বিষয়ে পরামর্শ ও প্রয়োজনীয় সেবা গ্রহণের সুযোগ পান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সবচেয়ে বড় শক্তি’ - আব্দুল কাইয়ুম চৌধুরী
‘সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে’ - আরিফুল হক চৌধুরী
রাজনগরে কী*টনাশক পান করে যুবকের মৃ*ত্যু
‘স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে’ : বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত’ : সিলেটে বাণিজ্যমন্ত্রী
টেকসই সড়ক নির্মাণে আরসিসির বিকল্প নেই: গোয়াইনঘাটে শ্রমমন্ত্রী
তেলের দাম বাড়ানো হবে না: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে ব'জ্রসহ বৃষ্টির শ'ঙ্কা
কোনো নাগরিক যেন হ*য়রানির শি*কার না হন,’- সিসিক প্রশাসক
উল্টো রথযাত্রা শুক্রবার, আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির