মি*থ্যা মা*মলা প্র*ত্যাহারের দাবিতে জামালগঞ্জে মা*নববন্ধন
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:০১ AM

আলমগীরকে নির্দোষ দাবি এলাকাবাসীর

মি*থ্যা মা*মলা প্র*ত্যাহারের দাবিতে জামালগঞ্জে মা*নববন্ধন

মহসিন কবির, জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৭/২০২৬ ১০:৪৩:৪৪ PM

মি*থ্যা মা*মলা প্র*ত্যাহারের দাবিতে জামালগঞ্জে মা*নববন্ধন

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জামালগঞ্জে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ মো. আলমগীর (৪৫) গ্রেফতারের ঘটনায় তাকে নির্দোষ দাবি করে এবং মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার ভীমখালী ইউনিয়নের আটগাঁও লালবাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন কাজল মিয়া, সাইদুল আলম, আব্দুল গফফার, বাবুল মিয়া, বাজার কমিটির ক্যাশিয়ার ফজলুল করিম ও সেক্রেটারি আসাদুল আলম সিদ্দিকীসহ স্থানীয়রা।

বক্তারা দাবি করেন, আলমগীরকে পরিকল্পিতভাবে মাদক মামলায় ফাঁসানো হয়েছে। তাদের ভাষ্য, ঘটনার দিন তিনি বাড়ির সামনে মোটরসাইকেল রেখে ঘরে যান। এ সময় অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা মোটরসাইকেলের সামনের হেডলাইটের কাচের ফাঁকে ৩৫ পিস ইয়াবা রেখে যেতে পারে। বিষয়টি না জেনেই তিনি মোটরসাইকেল ব্যবহার করেন।

তারা আরও বলেন, আলমগীর দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ধানের ব্যবসা করে আসছেন। তিনি ভদ্র ও সৎ ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত এবং অতীতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা মাদক ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ ওঠেনি। বরং তিনি মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বলেও দাবি করেন বক্তারা।

মানববন্ধন থেকে বক্তারা প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আলমগীরকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান।

উল্লেখ্য, গত ২১ জুন গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ থানা পুলিশ উপজেলার ভীমখালী ইউনিয়নের আটগাঁও লালবাজার এলাকায় অভিযান চালিয়ে মানিগাঁও গ্রামের মো. আলমগীরকে আটক করে। পুলিশের দাবি, এ সময় ঘটনাস্থল থেকে আরেকজন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যান। পরে আলমগীরের দেহ ও মোটরসাইকেল তল্লাশি করে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জামালগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সবচেয়ে বড় শক্তি’ - আব্দুল কাইয়ুম চৌধুরী
‘সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে’ - আরিফুল হক চৌধুরী
রাজনগরে কী*টনাশক পান করে যুবকের মৃ*ত্যু
‘স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে’ : বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত’ : সিলেটে বাণিজ্যমন্ত্রী
টেকসই সড়ক নির্মাণে আরসিসির বিকল্প নেই: গোয়াইনঘাটে শ্রমমন্ত্রী
তেলের দাম বাড়ানো হবে না: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে ব'জ্রসহ বৃষ্টির শ'ঙ্কা
কোনো নাগরিক যেন হ*য়রানির শি*কার না হন,’- সিসিক প্রশাসক
উল্টো রথযাত্রা শুক্রবার, আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির