‘সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে’ - আরিফুল হক চৌধুরী
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:০০ AM

মন্ত্রীকে স্মারকলিপি দিল সিলেট জেলা কর আইনজীবী সমিতি

‘সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে’ - আরিফুল হক চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৭/২০২৬ ১১:২৪:৫০ PM

‘সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে’ - আরিফুল হক চৌধুরী

ছবি:সংগৃহীত


শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সুপ্রাচীনকাল থেকে পুণ্যভূমি সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য ঐতিহ্য বিদ্যমান। এই সম্প্রীতির ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে সিলেট নগরের রিকাবীবাজার রথযাত্রা প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা মহারাণীর উল্টো রথযাত্রা মহোৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের সকল ধর্ম-বর্ণের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান দেশের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি। এই সম্প্রীতির বন্ধন ভবিষ্যতেও অটুট রাখতে হবে। তিনি আরও বলেন, রিকাবীবাজারের ঐতিহাসিক রথযাত্রা প্রাঙ্গণকে সরকারিভাবে বরাদ্দ দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে।

আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সভাপতিত্ব করেন সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি এল প্রশান্ত কুমার সিংহ। অনুষ্ঠানে কমিটির উপদেষ্টা ড. দীলিপ কুমার দাস চৌধুরী, সাধারণ সম্পাদক নৃপেন্দ্র সিংহ, মাইবাম রতন সিংহ, দিগেন সিংহ, নামব্রাম রতন সিংহ, সজল ঘোষসহ বিভিন্ন ব্যক্তি বক্তব্য রাখেন।

পরে উৎসবমুখর পরিবেশে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়। রিকাবীবাজার রথযাত্রা প্রাঙ্গণে হাজারো ভক্ত-অনুরাগীর অংশগ্রহণে শোভাযাত্রা, পূজা, আরতি, হরিনাম সংকীর্তন, মহাপ্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়। সিলেটের ২৫টি মন্দির ও দেবালয়ের অংশগ্রহণে আয়োজিত এ মহোৎসবে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়।

মন্ত্রীকে স্মারকলিপি দিল সিলেট জেলা কর আইনজীবী সমিতি

এদিকে, একই রাতে নগরীর কুমারপাড়ায় মন্ত্রীর বাসভবনে ২০২৬-২০২৭ করবর্ষের অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবিতে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে স্মারকলিপি প্রদান করে সিলেট জেলা কর আইনজীবী সমিতি

সমিতির সভাপতি অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দল স্মারকলিপি তুলে দেন। এ সময় বাংলাদেশ ট্যাক্স ল' ইয়ার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল ফজল, সমিতির সহ-সভাপতি মোহাম্মদ আলী খোকন, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, সদস্য কামাল আহমদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে অর্থ আইন-২০২৬-এর কয়েকটি ধারা সংশোধনের জন্য ছয় দফা প্রস্তাব দেওয়া হয়। এর মধ্যে রয়েছে- সব ধরনের ব্যবসা ও পেশায় ১ শতাংশ টার্নওভার ট্যাক্স প্রত্যাহার করে আগের বিধান বহাল রাখা, সঞ্চয়পত্রের উৎসে কর্তিত করকে চূড়ান্ত করদায় হিসেবে গণ্য করা, সম্পত্তি হস্তান্তরের ১৫ শতাংশ কর বাতিল, আপিল পর্যায়ে ১ শতাংশ কর পরিশোধের বিধান প্রত্যাহার, অংশীদারি ফার্মের করহার ব্যক্তি শ্রেণির করহার অনুযায়ী নির্ধারণ এবং ই-রিটার্ন ব্যবস্থা পুরোপুরি কার্যকর না হওয়ায় রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর দাবি।

স্মারকলিপিতে বলা হয়, নতুন অর্থ আইন কার্যকরের পর ই-রিটার্ন দাখিলে সাধারণ করদাতারা নানা জটিলতা ও অতিরিক্ত আর্থিক চাপে পড়ছেন। তাই ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সংশোধনী এনে দ্রুত পুনরায় গেজেট প্রকাশের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সবচেয়ে বড় শক্তি’ - আব্দুল কাইয়ুম চৌধুরী
‘সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে’ - আরিফুল হক চৌধুরী
রাজনগরে কী*টনাশক পান করে যুবকের মৃ*ত্যু
‘স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে’ : বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত’ : সিলেটে বাণিজ্যমন্ত্রী
টেকসই সড়ক নির্মাণে আরসিসির বিকল্প নেই: গোয়াইনঘাটে শ্রমমন্ত্রী
তেলের দাম বাড়ানো হবে না: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে ব'জ্রসহ বৃষ্টির শ'ঙ্কা
কোনো নাগরিক যেন হ*য়রানির শি*কার না হন,’- সিসিক প্রশাসক
উল্টো রথযাত্রা শুক্রবার, আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির