সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সবচেয়ে বড় শক্তি’ - আব্দুল কাইয়ুম চৌধুরী
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ PM

উল্টো রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠান

সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সবচেয়ে বড় শক্তি’ - আব্দুল কাইয়ুম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫/০৭/২০২৬ ১২:৩৫:৪২ AM

সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সবচেয়ে বড় শক্তি’ - আব্দুল কাইয়ুম চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সবচেয়ে বড় শক্তি। সিলেট সম্প্রীতির নগরী, যেখানে সব ধর্মের মানুষ স্বাধীন, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে বসবাস করেন। এই ঐতিহ্য ধরে রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

শুক্রবার (২৪ জুলাই) শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সিলেটের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও উল্টো রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটে একে অপরের ধর্মীয় ও সামাজিক উৎসবে অংশগ্রহণের যে ঐতিহ্য রয়েছে, সেটিই এ অঞ্চলের সবচেয়ে বড় শক্তি। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, সিলেট সিটি কর্পোরেশন সব ধর্মীয় সম্প্রদায়ের উৎসব নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে আসছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশ পৃথিবীর বুকে সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করেন, যা বিশ্বের অনেক উন্নত দেশেও বিরল।

তিনি বলেন, সীমিত সম্পদ ও জনবহুল দেশ হওয়া সত্ত্বেও পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতি বাংলাদেশের অন্যতম শক্তি। সরকার মসজিদের পাশাপাশি মন্দিরসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের উন্নয়নেও সমান গুরুত্ব দিচ্ছে। সম্প্রতি সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে চালিবন্দরে আধুনিক শ্মশান কমপ্লেক্স উদ্বোধনের কথাও উল্লেখ করেন তিনি।

ইসকন বাংলাদেশের সহ-সভাপতি শ্রীমৎ স্বামী ভক্তি অদ্বৈত নবদ্বীপ মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. এনামুল হক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু এবং ইসকন সিলেটের সমাজসেবা বিভাগের সম্পাদক বুদ্ধিগৌর দাস।

স্বাগত বক্তব্য দেন ইসকন সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুণা দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিতাই দাস।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা
রো*হিঙ্গা সং ক ট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান
‘নতুন প্রতিভা খুঁজে বের করতে বোলার হান্ট গুরুত্বপূর্ণ: কাইয়ুম চৌধুরী’
জগন্নাথপুরে ভুল চিকিৎসায় প'ঙ্গুত্বের ঝুঁ'কিতে নারী