জগন্নাথপুরে টমটম, ইজিবাইক ও মিশুকের প্রস্তাবিত ভাড়া প্রকাশ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৩ AM

জগন্নাথপুরে টমটম, ইজিবাইক ও মিশুকের প্রস্তাবিত ভাড়া প্রকাশ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৭/২০২৬ ০১:৩১:৪৩ PM

জগন্নাথপুরে টমটম, ইজিবাইক ও মিশুকের প্রস্তাবিত ভাড়া প্রকাশ


সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকায় চলাচলকারী টমটম, ইজিবাইক ও মিশুকের নতুন প্রস্তাবিত ভাড়ার তালিকা প্রকাশ করেছে জগন্নাথপুর পৌরসভা কার্যালয়।

সম্প্রতি পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিনের স্বাক্ষরে এই ভাড়ার তালিকা প্রকাশ করা হয়। পৌর এলাকার বিভিন্ন গন্তব্যে যাতায়াতের সুবিধার্থে সর্বনিম্ন ৫ টাকা থেকে সর্বোচ্চ ৩০ টাকা পর্যন্ত ভাড়া প্রস্তাব করা হয়েছে।

নোটিশ অনুযায়ী, পৌর পয়েন্ট থেকে বিভিন্ন গন্তব্যের মধ্যে কবিবপুর ২০ টাকা, শেরপুর দরছ মার্কেট ১৫ টাকা, বৈঠাখালী ১০ টাকা, হবিবনগর ১০ টাকা, হাসপাতাল ১০ টাকা, কেশবপুর বাজার ১৫ টাকা, কেশবপুর পৌর সীমানা ৩০ টাকা, হবিবপুর মাদ্রাসা ১৫ টাকা, ভবের বাজার ২৫ টাকা, শাসনহবি ৩০ টাকা, দিঘির পাড় ১০ টাকা, মমিনপুর ২০ টাকা, বটেরতল ১০ টাকা, পূর্ব ভবানীপুর ১০ টাকা, কলেজ ছাত্র-ছাত্রীদের জন্য ১০ টাকা, বাসুদেব বাড়ি ১০ টাকা, শেরপুর আলাউদ্দিন মিশনঘর ১৫ টাকা, হবিবপুর দক্ষিণপাড়া ১০ টাকা, কাটা গাঙ্গের ব্রিজ ২০ টাকা এবং কেশবপুর উত্তরপাড়া ২০ টাকা ভাড়া প্রস্তাব করা হয়েছে।

এছাড়া অন্যান্য রুটগুলোর মধ্যে স্লুইচ গেট থেকে বাস স্টেশন ১০ টাকা, ইকড়ছই মাদ্রাসা থেকে বৈঠাখালী ১০ টাকা, মডেল স্কুল থেকে হাসপাতাল ১০ টাকা, মডেল স্কুল থেকে বাজার ১০ টাকা এবং ইকড়ছই মাদ্রাসা পয়েন্ট থেকে ইসলামপুর ৫ টাকা ভাড়া প্রস্তাব করা হয়েছে। যেকোনো রুটে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ টাকা।

পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, জগন্নাথপুর পৌরবাসীর মতামতের জন্য ভাড়ার তালিকাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতামত বিবেচনার পর এই তালিকা চূড়ান্ত অনুমোদন পাবে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে পাঁচ বছরের শিশুকে যৌ*ন নি*র্যাতনের অ*ভিযোগে চাচা আ*টক
জনকল্যাণে কাজ করলে মানুষ আজীবন মনে রাখে: সিসিক প্রশাসক
কিশোরীকে ধ*র্ষণচেষ্টার প্রধান আ*সামি ৪৮ ঘণ্টার মধ্যে গ্রে*প্তার
ওসমানীনগরে ভু*য়া ব্যাংক চালানে ইউএনওকে বিভ্রা*ন্তির চেষ্টা
আজমিরীগঞ্জে ভ*য়াবহ বিদ্যুৎ বি*ভ্রাট, জনজীবন বিপ*র্যস্ত
প্রযুক্তির নে*তিবাচক প্রভাব থেকে সন্তানদের বাঁ*চাতে হবে: এমপি এমরান
পদত্যাগের পর সরকারি বাসভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
সিলেটের শিক্ষিকা বিউটি পালের পাশে লেখক-শিক্ষক-সাংবাদিকরা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
সব হা*রানোর শ*ঙ্কায় চার গ্রামের মানুষ