জগন্নাথপুরে নৌকা বাইচ, নদীর দুই তীরে উৎসুক জনতার ঢল
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৮ AM

জগন্নাথপুরে নৌকা বাইচ, নদীর দুই তীরে উৎসুক জনতার ঢল

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৭/২০২৬ ০৩:৪৮:০০ PM

জগন্নাথপুরে নৌকা বাইচ, নদীর দুই তীরে উৎসুক জনতার ঢল

সংগৃহীত


গ্রামবাংলার ঐতিহ্যবাহী 'নৌকা বাইচ' প্রতিযোগিতাকে ঘিরে জগন্নাথপুরের নলজুর নদীর বাদাউড়া এলাকায় দর্শকদের ঢল নেমেছে। প্রতিযোগিতায় অংশ নেয়া বাহারি নামের নৌকার বাইচারা যখন গানের তালে তালে এবং করতাল-ঝাঞ্জের শব্দের সাথে মিলিয়ে একসঙ্গে বৈঠা চালায়, তখন পুরো নদীর পানিতে এক অভূতপূর্ব ছন্দময় দৃশ্যের সৃষ্টি হয়। সেই ছন্দের আনন্দে মাতোয়ারা নদীর দুই তীরে হাজারো উৎসুক জনতা।

শনিবার (২৫ জুলাই)  দুপুরে সরেজমিনে এমন দৃশ্য দেখা গেছে।জগন্নাথপুর পৌরসভার হবিবপুর গ্রামবাসীর আয়োজনে উপজেলা সদরের বাদাউড়া এলাকায় নৌকা বাইচের আয়োজন করা হয়। সকালে থেকে প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে নদীর দুই তীরে কয়েক হাজার উৎসুক মানুষের ঢল নামে। অনেকে আবার নৌকা কিংবা ট্রলার ভাড়া করে নদীর মাঝখানে গিয়েও এই প্রতিযোগিতার আনন্দ উপভোগ করছেন। সকাল ১০ টা থেকে প্রতিযোগিতা শুরু হয়। শাহ দ্বীন মোহাম্মদ তরী, জলপবন, ময়ূরপঙ্খী, বাংলার পবনসহ নানা বাহারী নামের ১৮ টি নৌকা প্রতিযোগিতায় অংশ নিয়েছে। প্রথম রাউন্ড শেষে এখন দ্বতীয় রাউন্ড প্রতিযোগিতা চলছে। আয়োজকরা জানিয়েছেন, আমরা চেষ্ঠা করছি, সন্ধ্যার আগে প্রতিযোগিতা শেষ করার। চুড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে পাঁচ বছরের শিশুকে যৌ*ন নি*র্যাতনের অ*ভিযোগে চাচা আ*টক
জনকল্যাণে কাজ করলে মানুষ আজীবন মনে রাখে: সিসিক প্রশাসক
কিশোরীকে ধ*র্ষণচেষ্টার প্রধান আ*সামি ৪৮ ঘণ্টার মধ্যে গ্রে*প্তার
ওসমানীনগরে ভু*য়া ব্যাংক চালানে ইউএনওকে বিভ্রা*ন্তির চেষ্টা
আজমিরীগঞ্জে ভ*য়াবহ বিদ্যুৎ বি*ভ্রাট, জনজীবন বিপ*র্যস্ত
প্রযুক্তির নে*তিবাচক প্রভাব থেকে সন্তানদের বাঁ*চাতে হবে: এমপি এমরান
পদত্যাগের পর সরকারি বাসভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
সিলেটের শিক্ষিকা বিউটি পালের পাশে লেখক-শিক্ষক-সাংবাদিকরা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
সব হা*রানোর শ*ঙ্কায় চার গ্রামের মানুষ