ছি*নতাইয়ের ১২ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রে প্তা র ২
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৪ PM

ছি*নতাইয়ের ১২ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রে প্তা র ২

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৭/২০২৬ ০৬:৪৬:০৪ PM

ছি*নতাইয়ের ১২ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রে প্তা র ২

সংগৃহীত


ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার শানখোলা সড়কের মোড় থেকে ছিনতাই হওয়া গরুবোঝাই পিকআপ ও ১৪টি গরুর মধ্যে ১২টি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে গরুগুলো উদ্ধার করা হয়। তবে এখনও দুটি গরু উদ্ধার করা সম্ভব হয়নি।গরু ব্যবসায়ী মাধবপুর উপজেলার শিমুলঘর গ্রামের  জোবায়ের আহমেদ জানান, সোমবার (২৭ জুলাই) বিকেলে চুনারুঘাট উপজেলার একটি চা বাগান এলাকায় ছিনতাই হওয়া পিকআপটি দেখতে পেয়ে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। এ সময় পিকআপটি নিয়ে পালানোর চেষ্টা করলে চালক রবিউল মিয়াকে ধাওয়া করে চুনারুঘাট বাজার এলাকা থেকে পিকআপসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার দুই আসামির স্বীকারোক্তির ভিত্তিতে চুনারুঘাট ও শায়েস্তাগঞ্জ থানার পুলিশের যৌথ অভিযানে মিরাশী এলাকার একটি গরুর খামারে অভিযান চালানো হয়। সেখান থেকে ছিনতাই হওয়া ১৪টি গরুর মধ্যে ১২টি উদ্ধার করা হয়। উদ্ধার করা গরুগুলো আইনগত প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রবিউল মিয়া ও রাজু মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ছিনতাইয়ের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি উদ্ধার না হওয়া বাকি দুটি গরু উদ্ধারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার শানখোলা সড়কের মোড়ে ১৪টি গরুবোঝাই একটি পিকআপের গতিরোধ করে একদল দুর্বৃত্ত। তারা চালক ও গরু ব্যবসায়ীদের জিম্মি করে ১৪টি গরুসহ পিকআপটি ছিনিয়ে নেয়। এ সময় ব্যবসায়ীদের কাছ থেকে নগদ ২ লাখ ৪ হাজার টাকা এবং পাঁচটি মোবাইল ফোনও লুট করে নিয়ে যায়। ঘটনার পর পুলিশের ধারাবাহিক অভিযানে ছিনতাই হওয়া পিকআপ ও অধিকাংশ গরু উদ্ধার হলেও লুট হওয়া নগদ অর্থ, মোবাইল ফোন এবং অবশিষ্ট দুটি গরু উদ্ধারে অভিযান এখনও অব্যাহত রয়েছে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক
ছি*নতাইয়ের ১২ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রে প্তা র ২
গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে মুগ্ধ প্রতিমন্ত্রী
শিক্ষাখাতে বিনিয়োগ বাড়বে: জৈন্তাপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
গোলাপগঞ্জে অ*চল সড়কবাতি, রাত হলেই বাড়ে দু*র্ঘটনা ও অ*পরাধের শঙ্কা
থানায় জি*ডি করেছেন শিক্ষিকা বিউটি রানী পাল
সিলেটের বাদাঘাটে জায়গাজমি বি*রোধে যুবক নি*হত
‘চার মাসে কুলাউড়ায় অতীতের চেয়ে বেশি উন্নয়ন হয়েছে’- এমপি শওকতুল ইসলাম
সিলেটের অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী ইউজিসির সদস্য
জৈন্তাপুরে জসিমের দৃষ্টা*ন্তমূলক শা*স্তির দাবিতে মান*ববন্ধন