সুনামগঞ্জে আদালতে ‘জয়বাংলা’ স্লোগান, ৪১ জনের বি*রুদ্ধে মা*মলা
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৬ AM

সুনামগঞ্জে আদালতে ‘জয়বাংলা’ স্লোগান, ৪১ জনের বি*রুদ্ধে মা*মলা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৭/২০২৬ ১২:০৯:৩১ AM

সুনামগঞ্জে আদালতে ‘জয়বাংলা’ স্লোগান, ৪১ জনের বি*রুদ্ধে মা*মলা

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জে কৃষক লীগের এক নেতার জামিন নামঞ্জুরের পর আদালত প্রাঙ্গণে ‘জয়বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং কারাগারে থাকা আরেক আসামিকে শ্যোন অ্যারেস্ট (গ্রেপ্তার দেখানো) করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সুনামগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।

গ্রেপ্তার হওয়া আসামি আবুল খায়ের সজল (পিতা: আব্দুর রহিম)। তিনি তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের বাসিন্দা এবং আওয়ামী লীগের কর্মী বলে পুলিশ জানিয়েছে। সোমবার অন্য একটি মামলায় হাজিরা দিতে আদালতে এলে স্লোগান দেওয়ার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়।

সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর তাহিরপুরে দায়ের হওয়া একটি নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা কৃষক লীগের সহসভাপতি জিল্লুর আখঞ্জি সোমবার সকাল ১১টার দিকে আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরপর আদালত প্রাঙ্গণে উপস্থিত আওয়ামী লীগ, কৃষক লীগ ও সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী ‘জয়বাংলা’ স্লোগান দেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সন্ত্রাসবিরোধী আইনে ৪১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে আদালতে ‘জয়বাংলা’ স্লোগান, ৪১ জনের বি*রুদ্ধে মা*মলা
হবিগঞ্জে ছাত্রদল-এনসিপি সংঘ*র্ষে আহ*ত অন্তত ১৫
গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: আব্দুল কাইয়ুম চৌধুরী
স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক
ছি*নতাইয়ের ১২ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রে প্তা র ২
গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে মুগ্ধ প্রতিমন্ত্রী
শিক্ষাখাতে বিনিয়োগ বাড়বে: জৈন্তাপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
গোলাপগঞ্জে অ*চল সড়কবাতি, রাত হলেই বাড়ে দু*র্ঘটনা ও অ*পরাধের শঙ্কা
থানায় জি*ডি করেছেন শিক্ষিকা বিউটি রানী পাল
সিলেটের বাদাঘাটে জায়গাজমি বি*রোধে যুবক নি*হত