হবিগঞ্জে হা ম লা র ঘটনায় পাল্টাপাল্টি মা ম লা, আসামি এনসিপির শীর্ষ নেতারা
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:১৭ AM

হবিগঞ্জে হা ম লা র ঘটনায় পাল্টাপাল্টি মা ম লা, আসামি এনসিপির শীর্ষ নেতারা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৭/২০২৬ ০৫:০৮:৪৪ PM

হবিগঞ্জে হা ম লা র ঘটনায় পাল্টাপাল্টি মা ম লা, আসামি এনসিপির শীর্ষ নেতারা

সংগৃহীত


হবিগঞ্জে এনসিপির বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেছে জেলা ছাত্রদল। এতে আসামি করা হয়েছে এনসিপির কেন্দ্রীয় মূখ্য সমন্বয়ক নাছির উদ্দীন পাটোয়ারী ও উত্তরাঞ্চলীয় সমন্বয়ক সারজিস আলমসহ ১০জনকে। এছাড়া অজ্ঞাতনামা আসামি রয়েছেন ৪০/৫০জন।গতকাল বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর থানায় এজাহারটি দায়ের করেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন রোকন।এর আগে গত বুধবার জেলা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ছাত্র শক্তির আহ্বায়ক তন্ময় তারেক এর দায়ের করা মমলাটি নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়।

মামলার এজহারে মোবাইল ফোন, নগদ টাকা চুরি এবং গুরুতর ও সাধারণ জখম করার অপরাধের অভিযোগ করা হয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে জুলাই পদযাত্রা উপলক্ষে হবিগঞ্জ জেলা সদরে এক সমাবেশ শেষে ফেরার পথে হামলার শিকার হন সারজিস আলম ও নাছির উদ্দীন পাটোয়ারী। এসময় তাদের বহনকারী গাড়ি ভাংচুর করা হয়। 

উল্লেখ্য, এ হামলায় আহত হন ১৫জন নেতাকর্মী। এ নিয়ে জেলা সদরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়ে এনসিপি ও বিএনপি এবং অংগ সংগঠন একই স্থানে বিক্ষোভ সমাবেশ আহ্বান করলে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। 

এদিকে বুধবার ১৪৪ ধারা উপেক্ষা করে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ মৌলভীবাজার থেকে হবিগঞ্জ আসার পথে পুলিশী বাধার সম্মুখীন হন। পরে তারা জেলার বাহুবল উপজেলা কামাইছড়া পুলিশ ক্যাম্পে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে ফিরে যান। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, ‘বৃহস্পতিবার রাতে একটি অভিযোগ পেয়েছি। যাচাই বাচাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

তারেক রহমান দেশ চা/লাতে পারবেন না, তিনি ফে/ইল করেছেন’-নাসীর উদ্দিন পাটওয়ারী
শ্রীমঙ্গলে ৮ হাজার ঘনফুট বালু ও এক্সক্যাভেটর জ/ব্দ, পাইপলাইন ধ্বং/স
‘পাল্টা মা*মলা তারেক রহমানের সরাসরি নির্দেশে হয়েছে’-নাসীরুদ্দীন পাটওয়ারী
জৈন্তাপুরে বিজিবির পিকআপের সঙ্গে সং'ঘর্ষে মোটরসাইকেল আরোহী নি'হত
এনসিপির ১০ নেতার বি'রুদ্ধে হবিগঞ্জে মা'মলা
পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি পেলেন বিয়ানীবাজারের নাসির উদ্দিন
শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা জানতে রাতে আবাসিক হল পরিদর্শনে শাবিপ্রবি উপাচার্য
সিলেটের ঐতিহ্য ও পরিচয় ধরে রাখতে সংস্কৃতিচর্চার বিকল্প নেই
সিলেট জেলায় একদিনে অ/স্বাভাবিক ৪ মৃ/ত্যু
আলোকচিত্র সমাজ পরিবর্তনের গুরুত্বপূর্ণ হাতিয়ার: সিসিক প্রশাসক