হালির হাওরের উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রীপরিষদ সচিব নাসিমুল গনি
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ AM

হালির হাওরের উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রীপরিষদ সচিব নাসিমুল গনি

মহসিন কবির, জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৭/২০২৬ ০৮:৩২:২৬ PM

হালির হাওরের উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রীপরিষদ সচিব নাসিমুল গনি

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হালির হাওর এলাকায় চলমান উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন মন্ত্রীপরিষদ সচিব নাসিমুল গনি।

শুক্রবার সকালে সুনামগঞ্জ জেলা সফরের অংশ হিসেবে তিনি নির্মাণাধীন উড়াল সড়কসহ প্রকল্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং বাস্তবায়নাধীন কাজের সার্বিক অগ্রগতি, নির্মাণমান ও বাস্তবায়নের বর্তমান অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন।

এ সময় তিনি নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ মান বজায় রেখে প্রকল্পের কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাওরের জীববৈচিত্র্য ও স্থানীয় বসতবাড়ির সম্ভাব্য ক্ষতির বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রীপরিষদ সচিব বলেন, প্রকল্পটি এমনভাবে বাস্তবায়ন করা হবে যাতে হাওরের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষিত থাকে এবং স্থানীয় মানুষের ঘরবাড়ির কোনো ক্ষতি না হয়। পরিকল্পনা প্রণয়নের সময় এসব বিষয় বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।

তিনি আরও জানান, এ প্রকল্পের আওতায় সুরমা নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হবে। জামালগঞ্জ-ধর্মপাশা-তাহিরপুর-মধ্যনগর সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে এ অঞ্চলের মানুষের যাতায়াত সহজ হবে। একই সঙ্গে কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসারে ইতিবাচক প্রভাব পড়বে এবং স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে।

পরিদর্শনকালে মন্ত্রীপরিষদ সচিবের সঙ্গে ছিলেন তাঁর একান্ত সচিব (উপসচিব) মো. মাহবুবুর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. মিনহাজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল মতিন খান, জেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মো. আনোয়ার হোসেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

তারেক রহমান দেশ চা/লাতে পারবেন না, তিনি ফে/ইল করেছেন’-নাসীর উদ্দিন পাটওয়ারী
শ্রীমঙ্গলে ৮ হাজার ঘনফুট বালু ও এক্সক্যাভেটর জ/ব্দ, পাইপলাইন ধ্বং/স
‘পাল্টা মা*মলা তারেক রহমানের সরাসরি নির্দেশে হয়েছে’-নাসীরুদ্দীন পাটওয়ারী
জৈন্তাপুরে বিজিবির পিকআপের সঙ্গে সং'ঘর্ষে মোটরসাইকেল আরোহী নি'হত
এনসিপির ১০ নেতার বি'রুদ্ধে হবিগঞ্জে মা'মলা
পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি পেলেন বিয়ানীবাজারের নাসির উদ্দিন
শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা জানতে রাতে আবাসিক হল পরিদর্শনে শাবিপ্রবি উপাচার্য
সিলেটের ঐতিহ্য ও পরিচয় ধরে রাখতে সংস্কৃতিচর্চার বিকল্প নেই
সিলেট জেলায় একদিনে অ/স্বাভাবিক ৪ মৃ/ত্যু
আলোকচিত্র সমাজ পরিবর্তনের গুরুত্বপূর্ণ হাতিয়ার: সিসিক প্রশাসক