শ্রাবন্তীর থাইল্যান্ডের ছবিতে মজেছে নেটপাড়া!
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৫১ PM

শ্রাবন্তীর থাইল্যান্ডের ছবিতে মজেছে নেটপাড়া!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১১/২০২৩ ১২:০৪:০৫ PM

শ্রাবন্তীর থাইল্যান্ডের ছবিতে মজেছে নেটপাড়া!

ছবি সংগৃহীত


সুযোগ পেলেই দেশের বাইরে বেড়াতে যান টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কয়েকদিন আগেই গিয়েছিলেন থাইল্যান্ডে। সঙ্গে ছিলেন ছেলে ঝিনুক ও হবু পুত্রবধূ দামিনী। 

সেখানে দারুণ সময় কাটানোর পর কলকাতায় ফিরেও ছুটির মেজাজেই আছেন শ্রাবন্তী। একের পর এক ছবি প্রকাশ করে জানান দিচ্ছেন, থাইল্যান্ডে মুহূর্তগুলো কেমন ছিল। 

ঘুরতে গিয়ে এক সুন্দর সকালে গায়ে রোদ মেখে বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে ব্রালেটের উপর পাতলা ফিনফিনে গোলাপী টপে মোহময়ী রূপে ধরা দিয়েছেন তিনি। যে ছবিতেই মজেছে নেটপাড়া। 

কখনও সামুদ্রিক শহরে সন্ধ্যা নামার আগে জঙ্গলের সামনে কিছুক্ষণ দাড়িয়ে একান্ত সময় কাটিয়েছেন শ্রাবন্তী। কখনও আবার নীল সমুদ্রের জলে পা ভিজিয়ে বসে থাকতে দেখা গেছে অভিনেত্রীকে। এসবই প্রকাশ পেয়েছে তার সোশ্যাল মিডিয়ায়। 

শ্রাবন্তীর এই পোস্টের নিচে নেটিজেনরাও মন্তব্য ভাসিয়েছেন। কেউ লিখেছেন, ‘বয়স যেন এখনও এইটটিন।’ কারো মন্তব্য, ‘সময়ের সাথে সাথে উষ্ণতা ছড়াচ্ছেন অভিনেত্রী।’ কেউ আবার শ্রাবন্তীকে ‘বার্বি ডল’ বলেও আখ্যা দিয়েছেন।

কেউ অভিনেত্রীকে খোঁচা দিয়ে জিজ্ঞেস করেছেন, ‘এত বড় ড্রেস কেন!’ কারো দাবি, ‘বিকিনিতে তোমায় দেখতে চাই’।  যদিও তাদের কারো মন্তব্যই জবাব দেননি এই অভিনেত্রী। আপাতত কলকাতায় ফিরে ব্যস্ত হয়েছেন নিজের কাজ নিয়েই। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক