চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, আ হ ত ২
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ AM

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, আ হ ত ২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৮/২০২৬ ০৪:১২:৫৯ PM

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, আ হ ত ২

সংগৃহিত


সিলেট থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেসে পাথর নিক্ষেপের ঘটনায় দুজন আহত হয়েছেন। রবিবার (৩ আগস্ট) সন্ধ্যায় টঙ্গী স্টেশন ঢোকার পথে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামের ফাহিম মিয়া (১৪) ও একই জেলার বিজয়নগরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া গ্রামের লিটন মিয়া (৫০)। তাৎক্ষণিক তারা প্রাথমিক চিকিৎসা নেন। 

ফাহিমের বড় ভাই আরমান মিয়া বলেন, ‘ফাহিমকে নিয়ে আশুগঞ্জ থেকে জয়ন্তিকা ট্রেনের ‘ট’ বগিতে উঠি। বগির মাঝামাঝি বসা ছিলাম দুই ভাই।


ট্রেন টঙ্গী স্টেশনের কাছাকাছি এলে বাইরে থেকে একটি পাথর জানালা দিয়ে এসে পাশের একজনের মাথায় লেগে আমার ভাইয়ের গলায় এসে আঘাত লাগে।’

 
আহত লিটন মিয়া বলেন, ‘আমি মুকুন্দপুর স্টেশন থেকে উঠেছি। ঢাকা বেশি থাকা হয় ব্যবসার কাজে। আমার মাথায় প্রথমে পাথরের আঘাত লেগে সেটি আরেকজনের গলায় আঘাত হানে।
ঢাকায় গিয়ে সিটিস্ক্যান করতে হবে।’ট্রেনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল আব্দুর রউফ জানান, ‘চলন্ত অবস্থায় জানালা বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়। কিন্তু যাত্রীরা গরমের কথা বলে খোলা রাখে। এসময় ঘটনাগুলো ঘটে। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

‘সমন্বিত উদ্যোগেই গড়ে উঠবে আধুনিক সিলেট’ - বাণিজ্যমন্ত্রী
কওমি শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিলে সৌদিতে কর্মসংস্থানের নতুন দুয়ার খুলবে’
চলন্ত গাড়ি থেকে লা/ফ দিয়ে প্রা/ণ বাঁচালেন যুবক
সিসিক প্রকৌশলীর বি/রুদ্ধে দু/র্নীতির অ/ভিযোগ
গোয়াইনঘাটে জমি চাষাবাদে বাধা, বিপাকে বর্গাচাষিরা
৪ আগস্ট ২০২৪: গোলাপগঞ্জে গু'লিতে ঝ'রেছিল ৬ প্রা'ণ
গোলাপগঞ্জে য*ত্রতত্র অটোরিকশার স্ট্যান্ডে জনভো*গান্তি ব্যবসায়ীরা ক্ষু*ব্ধ
মা/দক, কিশোর গ্যা/ং ও ছিন/তাইয়ের বি/রুদ্ধে ‘জিরো টলারেন্স’: পুলিশ কমিশনার
জগন্নাথপুর হাসপাতালে রো/গীর ঢল , লোডশেডিংয়ে দু/র্ভোগ
বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে আসছে ১০০ শয্যার নতুন ভবন