জগন্নাথপুরে নৌ/কাডুবিতে নি/হত চার পরিবারের পাশে প্রবাসী এম এ কাদির
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ AM

জগন্নাথপুরে নৌ/কাডুবিতে নি/হত চার পরিবারের পাশে প্রবাসী এম এ কাদির

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৮/২০২৬ ০১:০৫:৫৬ AM

জগন্নাথপুরে নৌ/কাডুবিতে নি/হত চার পরিবারের পাশে প্রবাসী এম এ কাদির

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরে নৌকাডুবিতে পৌর এলাকার ভবানীপুর গ্রামের সনাতন ধর্মাবলম্বী চারজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী সমাজসেবক, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ এম এ কাদির।

জগন্নাথপুর আবাসিক এলাকার বাসিন্দা এবং যুক্তরাজ্যভিত্তিক নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক এম এ কাদির দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে তাঁর ব্যক্তিগত উদ্যোগে প্রতিনিধিরা নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং চার পরিবারের জন্য মোট ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় এম এ কাদিরের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, জগন্নাথপুর উপজেলা শাখার সদস্যসচিব অমিত দেব, জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর কৃষ্ণ চন্দ, এম এ কাদিরের স্বজন কামাল উদ্দিন, কমিউনিটি নেতা যিশুতোষ চক্রবর্তী, প্রবোধ দেবনাথ, জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ বকুল গোপ, পৌরসভা পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ রজত গোপ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের পৌর শাখার যুগ্ম আহ্বায়ক রেনু শর্মা, ব্যবসায়ী প্রদীপ চন্দ, রিংকু দেবনাথ, দিলীপ গোপসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
সোলার প্যানেল অকেজো লোডশেডিংয়ে ভরসা ভাড়ার জেনারেটর
মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক