বাউধরণ গ্রামে শাহপরান জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ PM

বাউধরণ গ্রামে শাহপরান জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৮/২০২৬ ০৫:০৬:৩৩ PM

বাউধরণ গ্রামে শাহপরান জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৫ নম্বর চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরণ গ্রামে শাহপরান জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।আজ শনিবার  (৮ আগস্ট) জোহরের নামাজ শেষে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লি ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত বক্তারা বলেন, মসজিদটি নির্মিত হলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের ইবাদত-বন্দেগি ও দ্বীনি কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

জৈন্তাবার্তা/ সুলতানা