ফেয়ার ফেইস জগন্নাথপুরের দুই সদস্যকে সংবর্ধনা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৫৯ AM

ফেয়ার ফেইস জগন্নাথপুরের দুই সদস্যকে সংবর্ধনা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৮/২০২৬ ০১:২৬:১৩ AM

ফেয়ার ফেইস জগন্নাথপুরের দুই সদস্যকে সংবর্ধনা

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরের সামাজিক ও মানবিক সংগঠন ফেয়ার ফেইস জগন্নাথপুরের আজীবন দাতা সদস্য ইতালি প্রবাসী চুনু মিয়া ও পর্তুগাল প্রবাসী সাফুল আহমদের প্রবাস গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (৯ আগস্ট) বাদ মাগরিব মাহিমা পার্টি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি সাইফুর রহমান মিনহাজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুয়েল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আফাজ্জুল হোসেন। পরে স্বাগত বক্তব্য দেন উপ-ছাত্র কল্যাণ সম্পাদক তাহের আল-হামিদ।

বিদায়ী সংবর্ধিত অতিথি ইতালি প্রবাসী চুনু মিয়া ও পর্তুগাল প্রবাসী সাফুল আহমদ ফেয়ার ফেইস জগন্নাথপুরের সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পৃক্ততা ও সংগঠনের বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে সহযোগিতার কথা তুলে ধরেন। তারা ভবিষ্যতেও জগন্নাথপুরবাসীর যেকোনো দুর্যোগ-দুর্ভোগ ও মানবিক প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের শুভাকাঙ্ক্ষী ইতালি প্রবাসী অলিউর রহমান অলি, স্থায়ী কমিটির মহাসচিব সাইদুল ইসলাম বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী আকবর, সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি নিজ এলাকার মানুষের কল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ফেয়ার ফেইস জগন্নাথপুরের আজীবন দাতা সদস্য হিসেবে চুনু মিয়া ও সাফুল আহমদের অবদান সংগঠনের মানবিক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করেছে। তাদের সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতা অন্যদেরও মানবিক কর্মকাণ্ডে উৎসাহিত করবে।

অনুষ্ঠানের শেষপর্বে ফেয়ার ফেইস জগন্নাথপুরের পক্ষ থেকে বিদায়ী দুই আজীবন দাতা সদস্যের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।

এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: