ছাতকে সাংবাদিক মুশাহিদ আলীর চাচা মাওলানা আবদুর রশিদের দাফন সম্পন্ন।
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:২৪ PM

প্রবীণ আলেমের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

ছাতকে সাংবাদিক মুশাহিদ আলীর চাচা মাওলানা আবদুর রশিদের দাফন সম্পন্ন।

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ১১/০৮/২০২৬ ০৪:৩৩:৩৪ PM

ছাতকে সাংবাদিক মুশাহিদ আলীর চাচা মাওলানা আবদুর রশিদের দাফন সম্পন্ন।

নিজস্ব


ছাতক উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার সভাপতি ও দৈনিক আমার সংবাদ এর ছাতক প্রতিনিধি সাংবাদিক মুশাহিদ আলীর চাচা, উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর গ্রামের প্রবীণ মুরব্বি ও বিশিষ্ট আলেম মাওলানা আবদুর রশিদের (৮০) দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জামেয়া ইসলামিয়া হাফিজিয়া দারুল কোরআন মৈশাপুর মাদরাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন তাঁর ছোট ছেলে মাওলানা সালেহ আহমদ। পরে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।মাওলানা আবদুর রশিদ সোমবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

মাওলানা আবদুর রশিদ ছিলেন মৈশাপুর মাদরাসার প্রতিষ্ঠাকালীন শিক্ষক। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য আলেম-উলামাকে শিক্ষা দিয়েছেন। তাঁর ছাত্রদের মধ্যে অনেকেই বর্তমানে বিভিন্ন মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।

জানাজায় উপস্থিত ছিলেন হাসনাবাদ মাদরাসার শায়খুল হাদিস ও মরহুমের প্রথম ছাত্র মাওলানা এখলাছুর রহমান, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাওলানা আখতার হোসাইন, কাঞ্চনপুর মাদরাসার মুহতামিম মুফতি মাওলানা মুহিউদ্দিন, জামেয়া ইসলামিয়া জাউয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবদুল করিম, খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল হাসনাত, সহসভাপতি এহিয়াখান মাহবুব, অর্থ সম্পাদক ইমাম উদ্দিন মামুনসহ বিভিন্ন পর্যায়ের আলেম-উলামা।

এছাড়া মাওলানা মুহি উদ্দিন, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা রমিজ উদ্দিন, মাওলানা আবদুল খালিক, মাওলানা রফিক উদ্দিন, মাওলানা আবদুল লতিফ, আবদুর রহিম, মাওলানা আবদুল হালিম আজিজ, মাওলানা আবদুল আউয়াল, মাওলানা মুতিউর রহমান, ছাতক উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী রেজাউল করিম রেজাসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও মরহুমের সাবেক-বর্তমান অসংখ্য ছাত্র জানাজায় অংশ নেন।                                            

এদিকে সাংবাদিক মুশাহিদ আলীর চাচা মাওলানা আবদুর রশিদের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ছাতক উপজেলা প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার নেতৃবৃন্দ।

তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সম্পত্তি বি*রোধের মা*মলার শুনানি ছিল ১৯ আগস্ট, ৭ দিন আগে খু*ন
নগরীর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করা হবে: সিসিক প্রশাসক
রাজনগরে তেলবাহী ট্রাক খালে, চালক নি'হত
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
সিলেটে বাসায় মিলল স্বামী, স্ত্রী ও গৃহপরিচারিকার লা'শ
কালীঘাট-শাহচট সড়কে ঢালাই কাজের উদ্বোধন
বিদ্যুৎ না থাকলে নাগরিক সেবা কার্যক্রম ব্যাহত হয়, দু*র্ভোগ পো*হাতে হয় : সিসিক প্রশাসক
গ্রাম ও কৃষকের উন্নয়নই দেশের অগ্রগতির চাবিকাঠি: জেলা পরিষদ প্রশাসক
‘বাপ-দাদার বসতভিটা ছাড়তে চা*প, হা*মলা-ভা*ঙচুর ও প্রা*ণনাশের হু*মকি’
ছাপ্পান্নর রেকর্ড অনুযায়ী নগরীর ছড়া-খাল উ*দ্ধার করা হবে’ - সিসিক প্রশাসক