জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমেদ ব*হিষ্কার
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২৯ AM

সিনিয়র নেতাদের নিয়ে শিষ্টাচারব*হির্ভূত মন্তব্যের অ*ভিযোগ

জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমেদ ব*হিষ্কার

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৮/২০২৬ ১১:৩৪:৩১ PM

জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমেদ ব*হিষ্কার

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। স্থানীয় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য এবং সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়।

মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে শামিম আহমেদকে যুবদলের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে শামিম আহমেদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে বহিষ্কারের বিষয়ে শামিম আহমেদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

কালীঘাট-শাহচট সড়কে ঢালাই কাজের উদ্বোধন
বিদ্যুৎ না থাকলে নাগরিক সেবা কার্যক্রম ব্যাহত হয়, দু*র্ভোগ পো*হাতে হয় : সিসিক প্রশাসক
গ্রাম ও কৃষকের উন্নয়নই দেশের অগ্রগতির চাবিকাঠি: জেলা পরিষদ প্রশাসক
‘বাপ-দাদার বসতভিটা ছাড়তে চা*প, হা*মলা-ভা*ঙচুর ও প্রা*ণনাশের হু*মকি’
ছাপ্পান্নর রেকর্ড অনুযায়ী নগরীর ছড়া-খাল উ*দ্ধার করা হবে’ - সিসিক প্রশাসক
নিত্যপণ্যের অতিরিক্ত দাম, বিপাকে নিম্ন আয়ের মানুষ
তীব্র গরমের মাঝেই সিলেটে ৫ দিন ভারী বর্ষণের আভাস
দেশে যে কারণে এত লোডশেডিং
শাবিপ্রবি ছাত্রদল নেতার তৎপরতায় অ*পহ*রণচেষ্টা নস্যাৎ
কুলাউড়া সীমান্তে বি*এসএ*ফের গু*লিতে নি*হত তরুণের লা*শ স্বজনদের কাছে হস্তান্তর