হবিগঞ্জে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অপরাধে গ্রাহক কারাগারে
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫০ PM

হবিগঞ্জে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অপরাধে গ্রাহক কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১১/২০২৩ ০৭:৪৮:০০ AM

হবিগঞ্জে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অপরাধে গ্রাহক কারাগারে

প্রতীকি ছবি


অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় মো. মোস্তফা কামাল নামে এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে সিলেট বিদ্যুৎ আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এ আদেশ দেন।

মোস্তফা কামাল হবিগঞ্জ শহরের মাছুলিয়া এলাকার হাজী আকবর আলীর ছেলে। ১২ লাখ ১৪ হাজার টাকা আদায়ের এ মামলায় অপর ২ ভাই জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অ্যাডভোকেট মো. সামছুল হক ও তার ভাই মো. কুরবান আলীকে জামিন দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর দুপুরে মিটার চেকিং, অবৈধ ও বকেয়া সংযোগ বিচ্ছিন্নের জন্য শহরের মাছুলিয়া এলাকায় অভিযান চালায় হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এসময় তারা ওই এলাকার মৃত হাজী আকবর আলীর ছেলে মো. সামছুল হকের বাড়িতে ব্যবহৃত প্রি-পেইড মিটারে ইনকামিং থেকে সরাসরি মিটার বাইপাস ও কৃত্রিম পদ্ধতি ব্যবহার করে ট্যারিফ বহির্ভূত মিটার দিয়ে অবৈধ ভাবে ব্যবসায়িক প্রতিষ্ঠানের অটো গ্যারেজের ৫টি ব্যাটারিচালিত রিকশা চার্জ এবং গভীর নলকূপের মাধ্যমে বাণিজ্যিক ভাবে দৈনিক প্রায় ৩ হাজার লিটার খাবার পানি উত্তোলন ও বোতলজাতকরণ কার্যক্রম দেখতে পান।  ২২ সালের জানুয়ারি মাসে ওই প্রি-পেইড মিটার স্থাপনের পর থেকে অনুমোদিত লোড ১৫ কিলোওয়াট হিসেবে গত ২২ মাসে ১২ লাখ ৪০ হাজার ১২৪ টাকা বিদ্যুৎ ব্যবহার হওয়ার কথা থাকলেও রিচার্জ করা হয়েছে মাত্র ৯০ হাজার ৬৫০ টাকা! একই স্থাপনায় আরো ২টি মিটারে বকেয়া রয়েছে ৬৫ হাজার ৪শ’ টাকা। অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় সংযোগটি তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করতে গেলে সামছুল হক ও তাঁর ভাইয়েরা সংযোগ বিচ্ছিন্ন ও সরকারি রাজস্ব আদায় কাজে বাধা প্রদান, অকথ্য ভাষায় গালাগালিসহ দেশীয় লাঠি সোঠা নিয়ে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের মেরে ফেলার হুমকি ও ভয়তীতি প্রদর্শন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এক পর্যায়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই তারা ফিরে আসেন। 

মামলায় উল্লেখ করা হয়,  বিউবোর বিধি মোতাবেক সামছুল আলম ও তাঁর ভাইদের কাছে ১২ লাখ ১৪ হাজার ৮৭৪ টাকা আদায়যোগ্য।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক