জগন্নাথপুরে রেমিট্যান্সযো'দ্ধাদের অর্থায়নে হচ্ছে পাকা রাস্তা নির্মাণ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:১৫ PM

জগন্নাথপুরে রেমিট্যান্সযো'দ্ধাদের অর্থায়নে হচ্ছে পাকা রাস্তা নির্মাণ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৮/২০২৬ ১২:৫০:১২ PM

জগন্নাথপুরে রেমিট্যান্সযো'দ্ধাদের অর্থায়নে হচ্ছে পাকা রাস্তা নির্মাণ


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নে বিভিন্ন সময় প্রবাসে থেকেও নিজেদের উন্নয়ন কাজে নিয়োজিত রেখেছেন অনেকে। এর ধারাবাহিকতায় চিলাউড়া আশিঘর ফাউন্ডেশন ইউকে'র রেমিট্যান্সযোদ্ধাদের উদ্যোগে স্কুল থেকে আশ্রয়কেন্দ্র পর্যন্ত রাস্তা পাকাকরণের কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধনের সময় চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম (বকুল), চিলাউড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক, যুক্তরাজ্য প্রবাসী মো. আরজু মিয়া, প্রবীণ ব্যক্তিত্ব কদরিছ মিয়া, ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবু তাহের, ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছাব্বির আহমদ, আহাদ আলী, আব্দুর রাকিব (লেবন), মো. তাজ উদ্দীন, দিলোয়ার হোসেন (দিলু), চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল গফফার ও মো. সেলিম আহমদ, বিশিষ্ট ক্রীড়াপ্রেমী মো. আতাউর রহমান, মো. লিংকন মিয়া, ফ্রান্স প্রবাসী পাপ্পু, বিশ্বজিতসহ এলাকার আরও অনেক গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত চিলাউড়া গ্রামের প্রবাসীরা। জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী একটি গ্রাম চিলাউড়া। এই গ্রামের মাটি যেমন ঐতিহ্যে সমৃদ্ধ, তেমনি এই গ্রামের মানুষও ভালোবাসা, সহযোগিতা ও মানবিকতায় অনেক এগিয়ে। সেই মানবিকতার ধারাবাহিকতায় চিলাউড়া আশিঘর ফাউন্ডেশন ইউকে'র রেমিট্যান্সযোদ্ধাদের স্কুল থেকে আশ্রয়কেন্দ্র পর্যন্ত পাকা করে দিচ্ছেন। চিলাউড়া গ্রামের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ জানাই চিলাউড়া আশিঘর ফাউন্ডেশন ইউকে'র রেমিট্যান্সযোদ্ধাদের। দেশের মাটির টানে, গ্রামের মানুষের প্রতি ভালোবাসা থেকে যারা নিয়মিতভাবে মানবিক ও কল্যাণমূলক কাজে সর্বোচ্চ ভূমিকা রেখে যাচ্ছেন, তাদের এই অবদান সত্যিই প্রশংসার দাবিদার। একইসঙ্গে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের এলাকার তরুণ, সিনিয়র যুবসমাজকে। আপনাদের সুপরামর্শ, সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণেই এলাকার বিভিন্ন ভালো ও মানবিক উদ্যোগগুলো সুন্দরভাবে বাস্তবায়িত হচ্ছে। একটি গ্রামের উন্নতি শুধু অর্থ দিয়ে হয় না, প্রয়োজন মানুষের ভালোবাসা, একতা, সহযোগিতা ও মানবিক মনমানসিকতা। চিলাউড়ার মানুষ সেই দৃষ্টান্তই বারবার স্থাপন করে চলেছেন। আমরা আশাবাদী, আজকের এই সুন্দর উদ্যোগ ও উদারতার ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মানুষের পাশে দাঁড়ানোর এই মহৎ পথ কখনো থেমে যাবে না, বরং প্রজন্ম থেকে প্রজন্মে আরও বিস্তৃত হবে। চিলাউড়া হোক মানবিকতা, ঐক্য ও ভালোবাসার এক উজ্জ্বল উদাহরণ।

তারা বলেন, সবার জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা। মানুষের জন্য কাজ করুন, মানবিকতা বেঁচে থাকুক। দীর্ঘদিনের প্রত্যাশিত এই রাস্তা পাকাকরণ কাজ এলাকার মানুষের চলাচলকে আরও সহজ ও নিরাপদ করবে। এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এলাকার উন্নয়নে এমন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকুক এটাই প্রত্যাশা।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক