ছাতকে ফিশারিজ থেকে অ*জ্ঞাতনামা নারীর ম*রদেহ উদ্ধার
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ PM

ছাতকে ফিশারিজ থেকে অ*জ্ঞাতনামা নারীর ম*রদেহ উদ্ধার

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৮/২০২৬ ০৭:৩৩:৪৬ PM

ছাতকে ফিশারিজ থেকে অ*জ্ঞাতনামা নারীর ম*রদেহ উদ্ধার

সংগৃহীত


সুনামগঞ্জের ছাতকে একটি ফিশারিজ থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নোয়ারাই ইউনিয়নের রাজারগাঁও গ্রামের কলাবাড়ি-চৌমুহনী পাকা সড়কের উত্তর পাশে আজিজুর রহমানের ফিশারিজ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফিশারিজের পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা ছাতক থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

অজ্ঞাতনামা নারীর পরিচয় শনাক্তে সর্বসাধারণের সহযোগিতা চেয়েছে পুলিশ। কেউ ওই নারীকে চিনে থাকলে বা তাঁর পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে ছাতক থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

যোগাযোগের নম্বর:

অফিসার ইনচার্জ, ছাতক থানা: ০১৩২০-১২০৮১৬

ডিউটি অফিসার, ছাতক থানা: ০১৩২০-১২০৮২১

জৈন্তা বার্তা / ওয়াদুদ