গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪৪ PM

গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১/০৮/২০২৬ ০৮:৩৪:২৭ PM

গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২

সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাটে স্বামীর বন্ধুদের হাতে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত দুই যুবককে গ্রেপ্তার করেছে। একই সাথে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।গত বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের নগর ডেংরী এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন।গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার নগর ডেংরি এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে নেহাল এবং একই এলাকার মৃত চান মিয়ার ছেলে মাসুক। অভিযুক্তরা ভুক্তভোগী তরুণীর স্বামীর বন্ধু ও সহযোগী বলে পুলিশ সূত্রে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নগর ডেংরী এলাকায় ওই তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। ঘটনার পর পরই ভুক্তভোগী বা সংশ্লিষ্ট পক্ষ থেকে ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ অত্যন্ত দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছায় এবং বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্ত নেহাল ও মাসুককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক মোড়ল জানান, ৯৯৯ নম্বরে ধর্ষণের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায় এবং দুইজনকে গ্রেপ্তার করে। এই ঘটনার বিষয়ে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তার এবং মূল রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলমান রয়েছে।তিনি আরও জানান, ঘটনার গভীরতা ও বিস্তারিত তথ্য তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে জানানো সম্ভব হবে। ভুক্তভোগী তরুণীর আইনি অধিকার ও সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে পুলিশ যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ
প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক