সিলেটে মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ PM

সিলেটে মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/০৯/২০২৬ ০১:৪৮:০৮ PM

সিলেটে মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি


সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় তিনি দরগাহ এলাকায় পৌঁছান এবং মাজার জিয়ারত করেন।

মাজারে পৌঁছে রাষ্ট্রপতি ফাতেহা পাঠ করেন এবং মোনাজাতে অংশ নেন। এ সময় তিনি দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন। মাজার জিয়ারতের সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির আগমন ঘিরে মাজার ও আশপাশের এলাকায় সাধারণ দর্শনার্থীদের চলাচল সীমিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়।

এর আগে ঢাকা থেকে বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর দুপুর ১২টায় সার্কিট হাউসে পৌঁছান রাষ্ট্রপতি। সেখানে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। সার্কিট হাউসের আনুষ্ঠানিকতা শেষে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী তিনি সরাসরি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে যান।

সফরসূচি অনুযায়ী, শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে রাষ্ট্রপতি এখন হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হন। এরপর বিকেলে সিলেট নগর ভবনে সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

জৈন্তাবার্তা/আরআর