জগন্নাথপুরে দুইজনের কা/রাদ/ণ্ড ও অর্থদ/ণ্ড
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ PM

মাদকবিরোধী মোবাইল কোর্ট:

জগন্নাথপুরে দুইজনের কা/রাদ/ণ্ড ও অর্থদ/ণ্ড

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৯/২০২৬ ০৪:৩০:২৬ PM

জগন্নাথপুরে দুইজনের কা/রাদ/ণ্ড ও অর্থদ/ণ্ড

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মোবাইল কোর্টের অভিযান চালিয়ে দুইজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর সজিব ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

অভিযানকালে মাদক সেবনের অপরাধে দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৪০০ টাকা অর্থদণ্ড এবং অপরজনকে ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস টিম প্রসিকিউশন প্রদান করে। এ সময় জব্দ করা গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।

জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীন বলেন, ‘ইসহাকপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’


জৈন্তা বার্তা/ ওয়াদুদ