নবীগঞ্জ থানার ওসি পরিচয় দিয়ে অভিনব কায়দায় প্রতারণার চেষ্টা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৫৪ PM

নবীগঞ্জ থানার ওসি পরিচয় দিয়ে অভিনব কায়দায় প্রতারণার চেষ্টা

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২/১১/২০২৩ ১১:০৩:২৮ AM

নবীগঞ্জ থানার ওসি পরিচয় দিয়ে অভিনব কায়দায় প্রতারণার চেষ্টা

ছবি: নিজস্ব


হবিগঞ্জের নবীগঞ্জে থানার ওসির পরিচয়ে ফোন করে একটি প্রতারক চক্র অভিনব কায়দায় উপজেলার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা দাবি করছে।

গত কয়েক দিন ধরে নবীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোঃ মাসুক আলীর পরিচয় দিয়ে বিকাশে টাকা পাঠানোর জন্য বিভিন্ন লোকজনকে চাপ প্রয়োগ করছে ওই প্রতারক চক্রটি।

জানা যায়, নবীগঞ্জ থানার ওসি পরিচয় দিয়ে একটি প্রতারক চক্র ০১৩০২-২৫৮৪৭৫ নাম্বার থেকে উপজেলার বিভিন্ন চাকুরীজীবি ও ব্যবসায়ীদের ফোন করে মোবাইল নাম্বারে ভূলে বিকাশে টাকা চলে গেছে এবং ম্যাসেজ পাঠিয়ে টাকা বিকাশে ফেরৎ দেওয়ার জন্য ফোন করে চাপ প্রয়োগ সহ অভিনব কায়দায় টাকা নেওয়ার চেষ্টা করছে।

এ বিষয়ে উপজেলাবাসীকে প্রতারক চক্র হতে সচেতন থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। প্রতারকের নাম ঠিকানা সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি মোঃ মাসুক আলী বলেন, কয়েকজন ব্যক্তি মৌখিক ভাবে ঘটনাটি জানিয়েছে। প্রতারকের নম্বর শনাক্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।

এম সি



শীর্ষ সংবাদ:

কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী