হবিগঞ্জে নাশকতার অভিযোগে মহিলা দলের ৩ নেত্রী গ্রেপ্তার
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৫৫ PM

হবিগঞ্জে নাশকতার অভিযোগে মহিলা দলের ৩ নেত্রী গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১১/২০২৩ ০৫:০২:৫৮ AM

হবিগঞ্জে নাশকতার অভিযোগে মহিলা দলের ৩ নেত্রী গ্রেপ্তার

হবিগঞ্জে নাশকতার অভিযোগে মহিলা দলের ৩ নেত্রী গ্রেপ্তার



একদফা দাবিতে বিএনপি জামায়াত ও সমমনা দলের ডাকা ৪৮ ঘন্টার অবরোধের দ্বিতীয় দিনে

হবিগঞ্জ শহরের বাস টার্মিনাল এলাকায় পিকেটিং করার সময় জাতীয়তাবাদী মহিলা দলের ৩ নারী নেত্রীকে আটক করেছে পুলিশ। সোমাবার (১৩ নভেম্বর)  দুপুরে শহরের বাস টার্মিনাল থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট  ফাতেমা ইয়াসমিন , সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা ও মহিলা দলের সদস্য সোমা আক্তার। 

পুলিশ জানায়, মহিলা দলের নেত্রীরা বাস টার্মিনাল এলাকায় নাশকতা সৃষ্টি পায়তারা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। এব্যাপারে সদর মডেল থানায়  একটি মামলা দায়ের করা হয়েছে।

এবিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক 

এডভোকেট এনামুল হক সেলিম দাবি করে বলেন, শান্তিপূর্ণ মিছিল শেষে ফেরার পথে আমাদের মহিলা দলের তিন নেত্রীকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন, নির্যাতন নিপীড়ন করে অগণতান্ত্রিকভাবে পৃথিবীতে কেউ দেশ শাসন করতে পারে নাই, এখনো পারবেনা। আমি গ্রেপ্তারকৃত নেত্রীদের মুক্তি দাবি করছি এবং জনগণের দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ কর্মসুচী চালিয়ে যাব।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার অপরাধে মহিলা দলের ওই তিন নেত্রীকে গ্রেফতার করা হয়েছে।

JA



শীর্ষ সংবাদ:

কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী