রাজনগরে ৩ দিনব্যাপি কৃষি মেলার উদ্বোধন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

রাজনগরে ৩ দিনব্যাপি কৃষি মেলার উদ্বোধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৬/২০২৩ ০৫:৪৪:৩৭ পূর্বাহ্ন

রাজনগরে ৩ দিনব্যাপি কৃষি মেলার উদ্বোধন

রাজনগরে ৩ দিনব্যাপি কৃষি মেলার উদ্বোধন


মৌলভীবাজারের রাজনগরে ৩ দিনব্যাপি কৃষি মেলার উদ্বোধন হয়েছে। মেলায় বিভিন্ন প্রজাতির বীজ, গাছের চারা, প্রযুক্তি যন্ত্র, সবজি, সার ও পুষ্টি বাগানের মডেল প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উপজেলার কৃষকরা মেলায় ঘুরে ঘুরে নতুন ফসলচাষ সম্পর্কে নানা ধারনা নিচ্ছেন।

কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শনিবার সকাল ১১ টায় র‌্যালি শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতা’র সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা হেলাল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত।

অন্যানন্যের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য দেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান নকুল চন্দ্র দাশ, সিরাজুল ইসলাম ছানা, কৃষকলীগের সভাপতি মাহমুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফরজান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদুজ্জামান আনছারি মনাই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জহিরুল ইসলাম মুয়ূব, সাংগঠনিক সম্পাদক নজমুল হক সেলিম, শামছুদ্দোহা রুকন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম সোহেল, সেচ্ছাসেবক লীগের আহবায়ক আকমল হোসেন, যুগ্ম আহবায়ক মিনাজ মিয়াসহ উপজেলার কৃষক, আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

পরে প্রান্তিক কৃষকদের মাঝে সরকারী প্রনোদনার সার ও বীজ বিতরণ করা হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির