পরিকল্পিত স/ন্ত্রাস ও নৈ/রাজ্যের প্রতিবাদে সিলেটে যুবদলের বি/ক্ষো/ভ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে যুবদল: মকসুদ আহমদ

পরিকল্পিত স/ন্ত্রাস ও নৈ/রাজ্যের প্রতিবাদে সিলেটে যুবদলের বি/ক্ষো/ভ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১১/২০২৬ ০৯:০১:১৮ অপরাহ্ন

পরিকল্পিত স/ন্ত্রাস ও নৈ/রাজ্যের প্রতিবাদে সিলেটে যুবদলের বি/ক্ষো/ভ

ছবি:সংগৃহীত


পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ।

তিনি বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। যেকোনো ষড়যন্ত্র ও বিশৃঙ্খলার বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে যুবদল রাজপথে সোচ্চার থাকবে। দেশের বর্তমান পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রতিটি রাজনৈতিক সংগঠনের কর্তব্য। জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেন, দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে যুবদল জনগণের পাশে থেকে দায়িত্বশীল ভূমিকা পালনে প্রস্তুত। সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে শৃঙ্খলা বজায় রেখে জনগণের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করতে হবে।

সমাবেশে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের যৌথ পরিচালনায় আরও বক্তব্য দেন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি কয়েছ আহমদ, মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি ইমদাদুল হক স্বপন, জেলা যুবদলের সহসভাপতি মকসুদুল করিম নুহেল, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল, মহানগর যুবদলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদী প্রিন্স, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব এবং মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে সিলেট জেলা ও মহানগর যুবদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ ছাড়াও ১৩টি উপজেলা, ৫টি পৌরসভা, ৬টি থানা ও ৪২টি ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু