তাহিরপুরে ইউনিয়ন পরিষদ পরিদর্শনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আসিব আহসান।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ ও ডিহিভাটি ইউনিয়ন ভুমি অফিসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও পরিচালক (স্থানীয় সরকার) মো. আসিব আহসান।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে তিনি এসব পরিদর্শন করেন। এ সময় তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন, সকল কার্যক্রম দেখার পর ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সঠিক ভাবে জনসেবা দেওয়ার জন্য নিদের্শনা প্রদান করেন।
ইউনিয়ন পরিষদ পরিদর্শনের সময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী হায়দার, ইউপি সচিব আল আমিন, ডিহিভাটি ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রুহুল আমিন, তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু জাহান তালুকদারসহ ইউপি সদস্য সদস্যাগন উপস্থিত ছিলেন।
JA




