সুনামগঞ্জ-৩ আসনে আ.লীগের মনোনয়ন চান চারজন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৩ PM

সুনামগঞ্জ-৩ আসনে আ.লীগের মনোনয়ন চান চারজন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/১১/২০২৩ ১২:৪২:৫৬ PM

সুনামগঞ্জ-৩ আসনে আ.লীগের মনোনয়ন চান চারজন

ছবি : নিজস্ব


সুনামগঞ্জ-৩ সংসদীয় আসন জগন্নাথপুর ও শান্তিগঞ্জ এই আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগের চারজন নেতা। গত শনিবার ও রোববার এই দুই দিনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাঁরা মনোনয়ন ক্রয় করেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সূত্র জানায়, শনিবার মনোনয়ন সংগ্রহ করেন সুনামগঞ্জ-৩ আসনের বর্তমান সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ ডন।

রবিবার মনোনয়ন সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট খায়রুল কবীর রুমেন ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।

এম সি



শীর্ষ সংবাদ: