জগন্নাথপুরে নেশা খেয়ে রাস্তায় মাতলামি: রমিজ আলী গ্রেফতার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৩ PM

জগন্নাথপুরে নেশা খেয়ে রাস্তায় মাতলামি: রমিজ আলী গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/১১/২০২৩ ১১:৩৭:০৩ AM

জগন্নাথপুরে নেশা খেয়ে রাস্তায় মাতলামি: রমিজ আলী গ্রেফতার

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে নেশা খেয়ে রাস্তায় মাতলামির অভিযোগে শাহ রমিজ আলী নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সে জগন্নাথপুর পৌর শহরের বাড়ী জগন্নাথপুর ( আছিম শাহ )গ্রামের  ফিরোজ আলীর পুত্র। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ নভেম্বর) রাত অনুমান ১২.১৫ মিনিটের সময় প্রতিদিনের ন্যায় বটেরতল এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় ধৃত রমিজ আলী মাতলামি করে আসছিল।

খবর পেয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমানের নির্দেশে থানার এস আই মুহাম্মদ শামছুল আরেফীনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নেশাগ্রস্ত অবস্থায় গ্রেফতার করে। আজ বুধবার (২২ নভেম্বর) সকালে তাকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।  এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।

এস আই শামছুল আরেফীন জানান, রমিজ আলীকে নেশাগ্রস্ত অবস্থায় মাতলামি করার অভিযোগে আটক করে থানায় নিয়ে আসা হয়।  তার বিরুদ্ধে নেশা জাতীয় দ্রব্য সেবন ও মাতলামির মাধ্যমে লোকজনকে রাস্তায় বিরক্ত করার অভিযোগ পাওয়া গেছে ।  ধৃত রমিজ আলীর বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ তাকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এম সি



শীর্ষ সংবাদ: