তাহিরপুরে রাস্তার কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান জুনাব আলী
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৪ PM

তাহিরপুরে রাস্তার কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান জুনাব আলী

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১১/২০২৩ ০৩:১৬:৪৩ AM

তাহিরপুরে রাস্তার কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান জুনাব আলী

রাস্তা পাকাকরণের কাজ উদ্বোধন করছেন চেয়ারম্যান জুনাব আলী।


তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নে ২০২৩/২৪ অর্থ বছরের টি আর সাধারণ কর্মসূচির আওতায়  ৫নং ওয়ার্ডে উজান তাহিরপুর মেইন সড়ক হতে নদীর পাড় পর্যন্ত ও বীর নগর ব্রিজের নীচ হতে নদীর পাড় পর্যন্ত রাস্তা পাকাকরণের কাজ উদ্বোধন করেন চেয়ারম্যান জুনাব আলী। 

বৃহস্পতিবার (২৩ নভেম্বর)  সকাল ১০ টায় এসকল কাজের উদ্বোধন করা হয়।

রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করার সময় উপস্থিত ছিলেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সফিক মিয়া, তুজাম্মেল হক নাছরুম, ইউপি সদস্য, আকসান মিয়া, শহিদ মিয়া,ইউপি সদস্যা শরবুলা বেগম,ও সাধারণ জনগণ।

চেয়ারম্যান জুনাব আলী বলেন, আমি জনগণের সেবা করতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি।আমার আগে অনেকেই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তারা এই কাজগুলো করেন নি,আমি জনগণের চলাচলের জন্য অত্র ইউনিয়নের প্রতিটি রাস্তা নির্মাণ করে দেব ইনশাআল্লাহ। ইতি মধ্যে অনেকগুলো রাস্তা তৈরি করে দিয়েছি,  রাস্তার কারণে মানুষ যেন কষ্ট করতে না হয় সে জন্য আমি দিন রাত কাজ করে যাচ্ছি। এই রাস্তাগুলো পাকা করনে স্কুলের কোমলমতি বাচ্চারা স্কুলে আসতে যেতে তাদের আর কষ্ট করতে হবেনা।

JA



শীর্ষ সংবাদ: