ছাতকে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৩ PM

ছাতকে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১১/২০২৩ ০৫:০৬:১৯ AM

ছাতকে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

প্রতিকী ছবি


ছাতকে একই স্থানে পর-পর দু'টি দুর্ঘটনা ঘটেছে। ছাতক পৌর সভার রহমতবাগ এলাকায় ছাতক- সিলেট  সড়কে এ দুর্ঘটনা ঘটে। সড়কে একটি ট্রাক দাঁড়নো অবস্থায় থাকায় ওই ট্রাকের সাথে সিএনজির ধাক্কা লেগে  একটি দুর্ঘটনা ঘটেছে। পরবর্তীতে সিএনজি চালিত একটি অটোরিকশা দাঁড়ানো ট্রাকের পেছনে ধাক্কা লেগে  সিএনজি চালক সহ  ৩ যাত্রী গুরুতর আহত হয়। 

বৃহস্পতিবার রাতে দুর্ঘটনায় অটোরিকশা চালক দোয়ারা উপজেলার নৈন গাঁও গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র রুসমত আলী (৩০) সহ ৩ জন যাত্রী  আহত হয়েছেন। গুরুতর আহত যাত্রী নোয়ারাই ইউনিয়নের বেতুরা গ্রামের কাওছার আহমদ (২৫) সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

দুর্ঘটনা কবলিত ট্রাক ঢাকা (মেট্রো-ট-১৬-৬৮৫৫) ও অন টেস্ট সিএনজি চালিত অটোরিকশা পুলিশ হেফাজতে রয়েছে। ছাতক থানার এস আই আসাদুজ্জামান আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। 

এ ব্যাপারে ছাতক থানার ওসি শাহ আলম দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের প্রেক্ষিতে যথাযথ ব্যাবস্থা নেয়া হবে।

JA



শীর্ষ সংবাদ: