ছবি: নিজস্ব
সুনামগঞ্জে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ছিলানী তাহিরপুরের সায়েম আলীর চার বছরের শিশু ফারজিনা আক্তার , কোড়া পক্ষীর শূন্যে উড়া, সিনেমায় অভিনয় করে শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কারপ্রাপ্ত হওয়ায় থাকে সংবর্ধনা প্রধান করা হয়।
২৪ নভেম্বর শুক্রবার জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে শিশুশিল্পী ফারিজনা আক্তারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সহ অভিভাবকগন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক হাদিউজ্জামান, জান্টু, সাঈদ মিয়া,বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক সাফাকুল ইসলাম, সাংবাদিক আহমেদ কবির,সামছুল আলম আখন্জি সহ এলাকার অভিভাবক গন।
সাফাকুল ইসলাম বলেন, ফারজিনা আক্তার আমাদের হাওর এলাকার গর্বিত সন্তান, আমরা থাকে নিয়ে গর্ব করি, সংসারে এত অভাব অনটন থাকার পরেও তার যোগ্যতা দিয়ে সারা বাংলাদেশের মধ্যে শিশুশিল্পী হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে।তাদের মাথা গোঁজার ঠাঁই নেই তবু ও তার প্রতিভাকে দাবিয়ে রাখা যায়নি।আমরা সরকারের কাছে দাবি জানাই শিশুশিল্পী ফারজিনার লেখা পড়াসহ তার মাথা গুজার ঠাঁই করে দেবেন এটাই প্রত্যাশা করছে এলাকাবাসী। আমরা চাই তার প্রতিভা আরও বিকশিত হউক।
এম সি




