নির্বাচনকে স্বাগত জানিয়ে দোয়ারাবাজারে আওয়ামী লীগের আনন্দ মিছিল
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৫ PM

নির্বাচনকে স্বাগত জানিয়ে দোয়ারাবাজারে আওয়ামী লীগের আনন্দ মিছিল

মামুন মুন্সি, দোয়ারাবাজার

প্রকাশিত: ২৫/১১/২০২৩ ১১:১৮:৪৯ AM

নির্বাচনকে স্বাগত জানিয়ে দোয়ারাবাজারে আওয়ামী লীগের আনন্দ মিছিল

নির্বাচনকে স্বাগত জানিয়ে দোয়ারাবাজারে আনন্দ মিছিল করছেন আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীর


সুনামগঞ্জের দোয়ারাবাজারে দ্বাদশ সংসদ নির্বাচনকে স্বাগত জানিয়ে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক নেতা প্রভাষক আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে আনন্দ মিছিল করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার বোগলাবাজারে বিভিন্ন এলাকার প্রধান সড়ক ও অলিগলিতে নেতা-কর্মীদের নিয়ে আনন্দ মিছিল ও উল্লাস করতে দেখা গেছে। 

এ সময় নেতা-কর্মীরা শেখ হাসিনার সালাম নিন নৌকা মার্কায় ভোট, ৭( জানুয়ারি) তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন, মহিবুর রহমান মানিক ভাইয়ের সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন স্লোগান দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ আবুবকর সিদ্দিক, বোগলা ইউপি যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান হিমেল, জেলা ছাত্রলীগের সহ সম্পাদনা মো. হেলাল আহম্মদ, উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাকিব, শামিম, রাজন, নয়ন,কাউসার, জমির হোসেন, সহ ৩০০ শতাধিক ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ: