ছবি: সংগৃহীত
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় আস্থা প্রকল্পের যুব ফোরাম গঠনের জন্য সদস্য নির্বাচন ও ফোরাম গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) সকাল ১১ টায় তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের হল রুমে বাস্তবায়নকারী সংস্থা রুপান্তর'এর সহযোগিতায় আস্থা প্রকল্পের ক্লাস্টার কোঅর্ডিনেটর হাসান তারেক এর পরিচালনায় উপস্থিত ছিলেন মনিটরিং অফিসার লাইলি আক্তার।
এসময়ে উপস্থিত ছিলেন,আস্থা প্রকল্পের সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী রবিউল ইসলাম বাবু,ফিল্ড অফিসার আল ইমরান মুন্না, সামাজিক সংগঠক জাকিয়া সুলতানা, সাংবাদিক রোকন উদ্দিন প্রমুখ।
সভা শেষে তাহিরপুর উপজেলায় ৩০ জন যুব নারী ও যুবকে নিয়ে একটি আহ্বায়ক যুব ফোরাম কমিটি গঠন করা হয়েছে। উক্ত ফোরামে সবার সর্বসম্মতিক্রমে রবিউল ইসলাম কে আহ্বায়ক ও কনা রানী চন্দ এবং প্রিয়াংকা হাজং কে যুগ্ম আহ্বায়ক করে যুব ফোরাম কমিটি ঘোষণা করা হয়েছে।
এম সি




