আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে সুনামগঞ্জ এক নির্বাচনীএলাকার জনগণের কাছে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে নেতাকর্মীদের উজ্জীবীত করে রেখেছেন সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকার আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী এডভোকেট রনজিত সরকার
উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকা গড়তে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছেন তিনি।তার নির্বাচনী এলাকার জনগন বলছে শেখ হাসিনা এবার জনতার নেতা রনজিত সরকারকে নৌকা উপহার দিছেন।
প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকা মার্কায় ভোট প্রদানের জন্য অনুরোধ করছের তিনি। তৃণমূলের কর্মী সমর্থকরাও তাকে নিয়ে আশাবাদী। কর্মী সমর্থকদের কাছে এডভোকেট রনজিত সরকার একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত।
স্কুল জীবন থেকে এডভোকেট রনজিত সরকার বঙ্গবন্ধুর প্রতি অকৃত্তিম ভালোবাসা আর শ্রদ্ধা থেকে ছাত্রলীগের রাজনীতি শুরু করেন। করোনা মহামারিকালীন সময়ে সাধারণ মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছেন। মাক্স বিতরণ করেছেন বিভিন্ন সময়ে মসজিদ মাদ্রাসায় অনুদান প্রদান করেছেন। অসহায় গরীব দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন। শীতকালীন সময়ে সাধারণ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। গেল ১৫ বছর যাবত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিয়েছেন।
সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশের মর্যদা অর্জন করেছে। শেখ হাসিনার গত ১৫ বছরের উন্নয়ন কর্মকান্ড জনগণের মাঝে তুলে ধরছেন তিনি। সেই সঙ্গে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত-সমৃদ্ধ, সুন্দর এবং বাসযোগ্য বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে তরুণ যুবকদের কাজে লাগাতে চান তিনি। গড়তে চান স্মার্ট সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকা। বিএনপি জোট সরকারের সময় দলের দু:সময়ে আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন তিনি। হামলা মামলার শিকার হয়েছেন। পরিবারের লোকজন বিভিন্ন সময় বিএনপির মিথ্যা মামলা জেল খেটেছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ত্যাগী ও পরীক্ষিত হিসেবে তাকেই নেত্রী মনোনীত করবেন বলে আশাবাদী তিনি ও তার সমর্থকরা। তাকে দলের মনোনয়ন দিলে দলের ত্যাগী ও তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে তাকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত করবেন বলেন দাবি করেন তিনি।
JA




