সুনামগঞ্জের ৩টি আসনে নতুন মুখ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৪ PM

সুনামগঞ্জের ৩টি আসনে নতুন মুখ

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৬/১১/২০২৩ ০৫:১৮:০৮ AM

সুনামগঞ্জের ৩টি আসনে নতুন মুখ

রনজিৎ সরকার, আবদুল্লাহ আল মাহমুদ চৌধুরী, মোহাম্মদ সাদিক।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন প্রার্থীদের ওপর আস্থা রাখছে আওয়ামী লীগ। এবারের মনোনয়নে বেশকিছু চমক রয়েছে। রাজনীতির মাঠে সক্রিয় না হলেও আওয়ামী মতাদর্শে দৃঢ় বিশ্বাসী, এমন অনেককেই বেছে নিয়েছে দলটি। এবার সুনামগঞ্জ-৪ (২২৭, সদর ও বিশ্বম্ভরপুর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী হওয়ার মনোনয়ন পেয়েছেন ড. মোহাম্মদ সাদিক। তিনি সরকারি কর্মকমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান ও সরকারের সাবেক সচিব।

আওয়ামী লীগের একটি সূত্র বলছে, দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকে উৎসবমুখর করতে অনেক পুরনো মুখের পরিবর্তে নতুন মুখ বেছে নিয়েছেন। এক্ষেত্রে তাদের সততা, আনুগত্য ও গ্রহণযোগ্যতা বিবেচনা করা হয়েছে। বয়স্ক অনেককে বাদ দেওয়া হয়েছে।

এর আগে রবিবার (২৬ নভেম্বর) সকালে মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের গণভবনে ডেকে কথা বলেন শেখ হাসিনা। সেখানে তিনি নির্বাচন-সংক্রান্ত নানা নির্দেশনা দেন।

সুনামগঞ্জ জেলার ৫টি আসনের ৩টিতেই নতুন প্রার্থীদের মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। পুরনোদের মধ্যে সুনামগঞ্জ-৫ আসন থেকে চারবারের এমপি মুহিবুর রহমান মানিক এবং সুনামগঞ্জ-৩ আসন থেকে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে রাখা হয়েছে। এছাড়া নতুনদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জ-১ আসনে রনজিৎ সরকার, সুনামগঞ্জ-২ আসনে আবদুল্লাহ আল মাহমুদ চৌধুরী এবং সুনামগঞ্জ-৪ আসনে মোহাম্মদ সাদিক।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: