মুহিবুর রহমান মানিক।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। রোববার বিকেল ৪টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবার সুনামগঞ্জের ৫টি আসনের আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে ৩টিতেই নতুন মুখ নিয়ে আসা হয়েছে। পুরনোদের মধ্যে সুনামগঞ্জ ৫ আসন থেকে ৪ বারের এমপি মুহিবুর রহমান মানিক এবং সুনামগঞ্জ ৩ আসন থেকে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে রাখা হয়েছে।
সুনামগঞ্জ-৫ আসনে মুহিবুর রহমান মানিক
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা ও ছাতক উপজেলা নিয়ে গঠিত এ এলাকা জাতীয় সংসদের ২২৮নং আসন। জাতীয় সংসদ নির্বাচনে টানা সপ্তমবারের মতো বাংলদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ মুহিবুর রহমান মানিক। ১৯৯৬, ২০০৮, ২০১৪, ২০১৮ সালের নির্বাচনে বিজয়ী এমপি মানিকের সামনে থাকছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫ম বারের জয়ের সুযোগ।
মুহিবুর রহমান মানিক প্রথমে ন্যাশনাল আওয়ামী পার্টি ও পরে গণতন্ত্রী পার্টির রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি ১৯৯০ সালে ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি সুনামগঞ্জ-৫ আসন থেকে গণতন্ত্রী পার্টির প্রার্থী হিসেবে প্রথমবার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হন।
১৯৯৪ সালে গণতন্ত্রী পার্টি বিলুপ্তির পর তিনি বাংলাদেশ আওয়ামী লীগ যোগদেন।
তিনি ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি সুনামগঞ্জ-৫ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হন।
এর পর ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পরপর সংসদ সদস্য নির্বাচিত হন।
সৎ ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে তিনি তৃণমূলে বিশেষ সমাদৃত। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের একজন শীর্ষ সংগঠকও তিনি। তৃণমূলের সঙ্গে সুসম্পর্ক থাকায় নেতাকর্মীদের আস্থা ও ভরসার নাম মুহিবুর রহমান মানিক।
মুহিবুর রহমান মানিক বলেন, আমি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তাঁর নেতৃত্বাধীন সংসদের একজন সদস্য হিসেবে এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন করে তাঁর জনপ্রিয়তা ও নেতৃত্বকে তৃণমূলে তুলে ধরেছি।
মানিক বলেন, মানুষের ভালোবাসাই আমার শক্তি। আমার বিরুদ্ধে নানা সময় ষড়যন্ত্র করেও তারা সফল হয়নি, বারবার জনতার কাছে পরাজিত হয়েছে।’
তিনি আরো বলেন, আমি অষ্টমবার আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার সুবাদে তৃণমূল আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা আমাকে এখনো অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছে।দ্বাদশ জাতীয় নির্বাচনেও নেত্রী আমাকে মনোনয়ন দিয়ে কৃতার্থ করেছেন আশা করছি জনগণের ভালোবাসায় এবারও বিপুল ভোটে জয়ী হবো ইন শা আল্লাহ।
উল্লেখ্য: মুহিবুর রহমান মানিক ১৯৬২ সালের ২৮ ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের সুনামগঞ্জের ছাতকে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোঃ কলন্দর আলী ও মাতা জাহানারা চৌধুরী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রী অর্জন করেন
JA




