জাতির উদ্দেশে ভাষণ দেবেন পুতিন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৪৩ AM

জাতির উদ্দেশে ভাষণ দেবেন পুতিন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৬/২০২৩ ১২:৫৬:৪২ PM

জাতির উদ্দেশে ভাষণ দেবেন পুতিন

ছবি সংগৃহীত


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে জানিয়েছে বার্তাসংস্থা টাস নিউজ। ভাড়াটে সেনবাহিনী ওয়াগনার গ্রুপের বিদ্রোহ শুরুর পর প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলতে যাচ্ছেন প্রেসিডেন্ট।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার (২৩ জুন) রাতে ইউক্রেন থেকে রাশিয়ার দক্ষিণাঞ্চলের রোস্তোভে প্রবেশ করেন ওয়াগনার সেনারা। এরপর সেখানকার সেনা সদর দপ্তর দখল করে তারা। বর্তমানে সেখানেই রয়েছেন ওয়াগনার প্রধান ইয়েভগিনি প্রিগোজিন।

রুশ প্রেসিডেন্ট দপ্তর ক্রেমলিনের মুখমাত্র দিমিত্রো পেসকোভ জানিয়েছেন, সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে পুতিনকে শুরু থেকেই সার্বক্ষণিকভাবে অবহিত করা হচ্ছে। বিষয়টি আরও ঘোলাটে হওয়ায় জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট পুতিন। তার এ ভাষণটি টেলিভিশনে প্রচার করা হবে বলে জানিয়েছে বার্তাসংস্থা টাস নিউজ। 

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, রোস্তোভে দখলকৃত সদর দপ্তরে বিচরণ করছেন ওয়াগনার সেনারা।

এক ভিডিও বার্তায় প্রিগোজিন জানিয়েছেন, তার সেনারা রোস্তোভ শহরটি অবরুদ্ধ করবে এবং রাজধানী মস্কোর দিকে এগিয়ে যাবে— যতক্ষণ না প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু এবং জেনারেল ভেলেরি গেরাসিমোভ তাদের সঙ্গে দেখা করতে না আসছেন।

তিনি বলেছেন, ‘আমরা এখানে এসেছি। আমরা চিফ অব জেনারেল স্টাফ এবং সোইগুর সঙ্গে দেখা করতে চাই। যতক্ষণ তারা না আসছে, আমরা এখানে থাকব, আমরা রোস্তভ অবরুদ্ধ করব এবং মস্কোর দিকে এগিয়ে যাব।’

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অপর এক ভিডিওতে দেখা যায়, ওয়াগনার প্রধান প্রিগোজিন দু’জন জেনারেলের সঙ্গে বসে আছেন। যার মধ্যে একজন হলেন সেনাবাহিনীর লেফটেনেন্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেসেভ। এই জেনারেল এর আগে একটি ভিডিও প্রকাশ করেছিলেন। সেখানে তিনি প্রিগোজিনকে অস্ত্র ফেলে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

সূত্র: বিবিসি

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী