৩ মাসের মধ্যে মাধবপুর হাসপাতালকে নতুন রূপে দেখতে চাই: ব্যারিস্টার সুমন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৪ AM

৩ মাসের মধ্যে মাধবপুর হাসপাতালকে নতুন রূপে দেখতে চাই: ব্যারিস্টার সুমন

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/০১/২০২৪ ০৮:২২:৫৬ AM

৩ মাসের মধ্যে মাধবপুর হাসপাতালকে নতুন রূপে দেখতে চাই: ব্যারিস্টার সুমন

ছবি : নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে হবিগঞ্জ-৪ ( মাধবপুর চুনারুঘাট ) আসনের সাংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সৈয়দ সুমনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় ব্যারিস্টার সৈয়দ সুমন স্বাস্থ্য কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন, হাসপাতাল যেন অস্বাস্থ্যকর না হয়। তিন মাসের মধ্যে মাধবপুর উপজেলা হাসপাতালকে নতুন রূপে দেখতে চাই। কোন সেবা গ্রহীতার অভিযোগ শুনতে চাইনা। 

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি আরো বলেন, আমি উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র, ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়দের একসঙ্গে  আমার ব্যক্তিগত অপছন্দ অপছন্দের কোন লোক নেই। আমার কোন লোক থানায় গিয়ে অনৈতিক সুবিধার জন্য তদবির করবে না। আমি হয়ত মাঝে মধ্যে থানায় গিয়ে খোঁজ নিতে পারি আমার উপজেলা কেমন আছে। আমি গাড়ি নয়, আমি পায়ে হেটে বাড়ি বাড়ি গিয়ে মানুষের খোঁজ নিতে নিব। প্রতিটি পাড়া মহল্লা আমার পরিচিত।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল নাজিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক, সাবেক মেয়র শাহ মোঃ মুসলিম,ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং সাংবাদিকনেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব