মাধবপুরে মুক্তিযোদ্ধা পরিবারের তিন সদস্যকে পিটিয়ে আহত
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৪৫ AM

মাধবপুরে মুক্তিযোদ্ধা পরিবারের তিন সদস্যকে পিটিয়ে আহত

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/০১/২০২৪ ০৮:২৮:৪১ AM

মাধবপুরে মুক্তিযোদ্ধা পরিবারের তিন সদস্যকে পিটিয়ে আহত

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুরে এক মুক্তিযোদ্ধা পরিবারের ৩ সদস্য কে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। সোমবার (২২ জানুয়ারি) বিকেল উপজেলা ধর্মঘর ইউনিয়নের আহম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, লুৎফর রহমান (৪৫) পিতা মৃত মুক্তিযোদ্ধা আব্দুল মাজিদ, আমেনা বেগম (৪০) স্বামী লুৎফর রহমান, স্বপ্না আক্তার (১৫) পিতা লুৎফর রহমান।

মৃত মুক্তিযোদ্ধা স্ত্রী জহুরা খাতুন জানান, মুক্তিযোদ্ধা মৃত আব্দুল মাজিদ ছেলে দুবাই প্রবাসী লুৎফর রহমান ও তার স্ত্রী সহ কন্যা সন্তানকে পিটিয়ে আহত করেছে একই এলাকার জুরু মিয়া নামে এক লোক।

তিনি আরও জানান, তার ছেলে লুৎফর রহমানের সাথের জুরু মিয়া পুকুরে জমি নিয়ে বিরোধ চলছিল আজ বিকেল বেলায় বাজার থেকে ফেরার পথে রাস্তায় জুরু মিয়া ও তার সাথে থাকা কয়েক জন লোক মৃত মুক্তিযোদ্ধার ছেলে লুৎফর রহমানের উপর হামলা চালায়, ওই সময় লুৎফর রহমানের উপর মারপিট শুরু করলে চিৎকার শুনে তার স্ত্রী ও কন্যা সন্তান ঘটনাস্থলে আসলে স্ত্রী ও কন্যা কে পিটিয়ে গুরুতর আহত করে পরে তাদের স্বজনরা উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে কর্তব্যরত চিকিৎসক আমান্না আফরিন মীম আহতদের উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সরকারি হাসপাতালে প্রেরন করেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলাম খানের সাথে এই বিষয়ে কথা হলে তিনি জানান মুক্তিযোদ্ধার পরিবারের উপর হামলার বিষয়ে আমরা এখনো কোন অভিযোগ পায়নি লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব